গত ১২ ই মে রাজধানীর পূর্বাচল(৩০০ফিট) সিশেল পার্কে অনুষ্ঠিত হলো এসএসসি ০৬ এইচ এস সি ০৮ সাপোর্ট এন্ড সল্যূশনের ২য় গ্রান্ড গেট টুগেদার ।প্রোগ্রামটি তমাল আশিক ও মাসুম আল ইসহকের সঞ্চালনায় সকাল থেকে শুরু হয়ে রাত পর্যন্ত বিভিন্ন কার্যালাপের মাধ্যমে অতিবাহিত হয় দিনটি।প্রোগামটিতে প্রায় ১২০০ এর মত বন্ধুর উপস্থিতি হয়।
আয়োজক কমিটির অন্যতম এইচ এম এমদাদ উল্লাহ তার স্বাগত বক্তব্যে সকলকে ধন্যবাদ প্রদান করে। প্রোগামের মূল আকর্ষন ছিল চিত্র নায়িকা অপু বিশ্বাসকে সম্মানা প্রদান ও তাকে দিয়ে কেক কাটানো হয়।
এছাড়াও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিল তেপান্তর গ্রুপের চেয়ারম্যান এইচ এম এরশাদ উল্লাহ চৌধুরী ও ফরাজি হাসপাতালের চেয়ারম্যান ডাঃ ইমন ফরাজি এবং বাংলাদেশ পুলিশের এডিসি শাখাওয়াত হোসেন ।
মেহমানরা তাদের বক্তব্যে ০৬ ও ০৮ এর সাথে সবসময় পাশে থাকবেন বলে আস্বস্থ করেন।সাংস্কৃতিক অনুষ্ঠানে গ্রুপের বন্ধদের পাশাপাশি জনপ্রিয় সংগিত শিল্পি পথিক নবী গান গেয়ে সকলকে মাতিয়ে রাখেন।সর্বশেষ গ্রুপ ক্রিয়েটর ইঞ্জিঃ বাপ্পির সমাপনি বক্তব্যের মাধ্যমে প্রোগ্রাম সমাপ্তি ঘোষনা করেন।