1. admin@dailyprohoralo.com : admin : H M ABDUR RAZZAQUE RAZ
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন
শিরোনামঃ
সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (IOM) নবনিযুক্ত চিফ অব মিশনের সাক্ষাৎ ওয়ার্ড যুবদলের সভাপতি হিসেবে ওমর ফারুকে চায় স্থানীয়রা কোন নিরাপত্তা ঝুঁকি নেই, পূজা নির্বিঘ্নে ও শান্তিপূর্ণভাবে হবে- স্বরাষ্ট্র উপদেষ্টা ‘কানামাছি শিশুসাহিত্য পুরস্কার ২০২৪’ পেলেন ৫ কৃতিমান লেখক বিআরআরএফ’র সভাপতি রাজা রায়, সাধারণ সম্পাদক আরেফিন মাসুদ ‘দেশে মেডিকেল ডিভাইস তৈরি করলে তা সাধারণ মানুষের কাছে সহজলভ্য হবে’ -স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন প্রতি ৯৯০ জন লোকের বিপরীতে হাসপাতালে বেড রয়েছে ১টি : স্বাস্থ্যমন্ত্রী ইসরায়েলি হত্যাযজ্ঞে চুপ থেকে বিএনপি-জামায়াত গাজায় গণহত্যার পক্ষে অবস্থান নিয়েছে : পররাষ্ট্রমন্ত্রী যুব ও ক্রীড়ার উন্নয়নে একযোগে কাজ করবে বাংলাদেশ-চীন বাংলাদেশে ৯টি আইকনিক মসজিদ স্থাপনে সৌদি রাষ্ট্রদূতের সম্মতি

ডিইউজের ৩ সদস্যের বিরুদ্ধে মামলা – বিএফইউজে ও ডিইউজে’র নিন্দা, অবিলম্বে মামলা প্রত্যাহারের দাবি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১২ জানুয়ারী, ২০২৩
  • ১১৫২ Time View

নিজস্ব প্রতিবেদকঃ

(সওজ) সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. গাউস-উল হাসান মারুফ’র দুর্নীতির সংবাদ প্রকাশের জেরে ঢাকা সাংবাদিক ইউনিয়ন- ডিইউজের সদস্য মোহাম্মদ মাসুদ, হাফিজুর রহমান শফিক ও মো. জিয়াউর রহমানসহ বেশ কিছু সংবাদ মাধ্যম ও সাংবাদিকদের বিরুদ্ধে মামলার উদ্দেশ্যে থানায় অভিযোগ দায়ের করার ঘটনায় গভীর উদ্বেগ ও নিন্দা জানিয়েছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজে’র সভাপতি এম আবদুল্লাহ ও মহাসচিব নুরুল আমিন রোকন এবং ঢাকা সাংবাদিক ইউনিয়ন-ডিইউজে’র সভাপতি কাদের গনি চৌধুরী ও সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম।
বৃহস্পতিবার (১২ জানুয়ারি) নেতৃবৃন্দ এক বিবৃতিতে অবিলম্বে সাংবাদিকদের বিরুদ্ধে এ ধরণের হয়রানিমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছেন।
নেতৃবৃন্দ বলেন, সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিকদের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা অব্যাহত রয়েছে। সত্য প্রকাশ করলেই একটি মহল নানাভাবে সাংবাদিকদের কণ্ঠরোধ করার অপচেষ্টা চালাচ্ছে। এ ধরণের হয়রানিমূলক ও মিথ্যা মামলা দায়ের করে সংবাদ মাধ্যম ও সাংবাদিকদের সত্য প্রকাশ রোধ করা যাবে না। উপরন্তু অপরাধীদের থলের বেড়াল বের হয়ে আসবে।
অবিলম্বে হয়রানিমূলক এ মামলা প্রত্যাহারের আহ্বান জানিয়ে নেতৃবৃন্দ বলেন, অন্যথায় সাংবাদিক সমাজ এ ধরণের হয়রানিমূলক মামলার বিরুদ্ধে রুখে দাঁড়াতে বাধ্য হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Customized BY WooHostBD