নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঢাকা মহানগর উত্তর শাখার পক্ষ থেকে ঐতিহাসিক বদর দিবস পালন করা হয়।রাজধানীর শহীদ তাহির অডিটোরিয়ামে তারা এই আয়োজন করে।আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,“বদর আমাদের শিক্ষা দেয়,আল্লাহর প্রতি অবিচল বিশ্বাস, দৃঢ়তা বিজয়ের শর্ত।কেবল ৩১৩ জন এক হাজার জনের বিরুদ্ধে অসম যুদ্ধে যে বিজয় অর্জন করেছে তা এই দুই শক্তি ছাড়া সম্ভব ছিলো না।
জুলাই বিপ্লের মাঝেও আমরা এই বিষয়টি পরিলক্ষিত করেছি।”
আলোচনা সভায় সমাপনী বক্তব্যে মহানগর সভাপতি আনিসুর রহমান বলেন,“বদর থেকে শিক্ষা নিয়ে আমরা আগামীদিন যেকোনো অপশক্তির বিরুদ্ধে লড়ায় করে যাবো ইনশাআল্লাহ।”
সভা সঞ্চালনা করেন মহানগর উত্তর সেক্রেটারি রেজাউল করিম শাকিল।
এসময় আরো উপস্থিত ছিলেন মহানগর ও বিভিন্ন থানার নেতৃবৃন্দ।