
মহান বিজয়ের ৫২ বছর পূর্তিতে দৈনিক বিজয় বাংলাদেশ কতৃক আয়োজিত মুক্তিযোদ্ধা সম্মাননা, আলোচনা সভা ও দু’আ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ে দুপুর ১:০০ ঘটিকায় অনুষ্ঠানটি কুরআন তেলাওয়াদের মাধ্যমে শুরু হয়। এরপর সম্পাদনা পরিষদ সদস্য সাব্বির আহমেদ ইফরাদ স্বাগত বক্তব্য প্রদান করেন। অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা মো: ওয়াজ উদ্দিন ও এম এ বাতেন ভূঁইয়াকে মুক্তিযোদ্ধা সম্মাননা স্মারক প্রদান করা হয়। প্রকাশক ড. এইচ এম এরশাদ উল্লাহ চৌধুরীর পক্ষে সম্মাননা স্মারক গ্রহণ করেন তেপান্তর গ্রুপের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। আয়োজনে সভাপতিত্ব ও সমাপনী বক্তব্য রাখেন দৈনিক বিজয় বাংলাদেশের নির্বাহী সম্পাদক এইচ এম এমদাদ উল্লাহ। আরও উপস্থিত হয়েছেন মানবধিকার সংস্থা রিহাফ- এর চেয়ারম্যান এইচ এম আব্দুর রাজ্জাক রাজ ও প্রমুখ ব্যক্তিবর্গ বক্তব্য রাখেন। অতিথিবৃন্দের পাশাপাশি বিভিন্ন স্থান হতে আগত সাংবাদিক, প্রতিনিধি, শিক্ষানবিশ সাংবাদিক, কোমলমতি ক্ষুদে শিক্ষার্থীরা সহ দৈনিক বিজয় বাংলাদেশের কর্মকর্তা-কর্মচারী অংশগ্রহণ করেন। সর্বশেষে মহান মুক্তিযুদ্ধে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দু’আ পরিচালনা করেন মাওলানা ফয়জুল্লাহ। সর্বশেষে মধ্যভোজের মাধ্যমে আয়োজনের সমাপ্তি হয়।