1. admin@dailyprohoralo.com : admin : H M ABDUR RAZZAQUE RAZ
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
আশুলিয়ায় মাদকবিরোধী গণমিছিলে বাধা’ উঠেছে নানা অভিযোগ চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার জুয়েল উদ্দিন সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (IOM) নবনিযুক্ত চিফ অব মিশনের সাক্ষাৎ ওয়ার্ড যুবদলের সভাপতি হিসেবে ওমর ফারুকে চায় স্থানীয়রা কোন নিরাপত্তা ঝুঁকি নেই, পূজা নির্বিঘ্নে ও শান্তিপূর্ণভাবে হবে- স্বরাষ্ট্র উপদেষ্টা ‘কানামাছি শিশুসাহিত্য পুরস্কার ২০২৪’ পেলেন ৫ কৃতিমান লেখক বিআরআরএফ’র সভাপতি রাজা রায়, সাধারণ সম্পাদক আরেফিন মাসুদ ‘দেশে মেডিকেল ডিভাইস তৈরি করলে তা সাধারণ মানুষের কাছে সহজলভ্য হবে’ -স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন প্রতি ৯৯০ জন লোকের বিপরীতে হাসপাতালে বেড রয়েছে ১টি : স্বাস্থ্যমন্ত্রী ইসরায়েলি হত্যাযজ্ঞে চুপ থেকে বিএনপি-জামায়াত গাজায় গণহত্যার পক্ষে অবস্থান নিয়েছে : পররাষ্ট্রমন্ত্রী

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে শেখ রাসেল দিবস-২০২৩ উদযাপিত

এইচ এম আব্দুর রাজ্জাক রাজ
  • Update Time : বুধবার, ১৮ অক্টোবর, ২০২৩
  • ৭৯৯ Time View

এইচ এম আব্দুর রাজ্জাক রাজ:

আজ ঢাকার বেইলি রোডে শেখ হাসিনা পার্বত্য চট্টগ্রাম ঐতিহ্য সংরক্ষণ ও গবেষণা কেন্দ্র প্রাঙ্গণে শেখ রাসেল দিবস-২০২৩ উদযাপিত হয়। সকাল সাড়ে ৮ টায় যথাযোগ্য মর্যাদায় শেখ রাসেল স্মৃতি প্রতিকৃতিতে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি ও পার্বত্য সচিব মোঃ মশিউর রহমান এনডিসি। এসময় মন্ত্রণালয়ের কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন।

শেখ রাসেল দিবস-২০২৩ উদযাপন অনুষ্ঠানে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোঃ মশিউর রহমান এনডিসি। এসময় অন্যান্যের মধ্যে অতিরিক্ত সচিব (প্রশাসন) মোঃ আমিনুল ইসলাম, যুগ্মসচিব (উন্নয়ন) মো. হুজুর আলী, যুগ্মসচিব সজল কান্তি বনিক, উপসচিব মালেকা পারভীন, উপসচিব আবু রাফা মোহাম্মদ আরিফ, উপসচিব কাজী মোহাম্মদ চাহেল তস্তরী, মন্ত্রীর একান্ত সচিব মো. লিয়াকত আলী খান, উপসচিব মোঃ আলাউদ্দিন চৌধুরী, সচিবের একান্ত সচিব মোঃ শফিকুর আলম উপস্থিত ছিলেন। শেখ রাসেল দিবস-২০২৩ উপলক্ষে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে কেক কাটা হয়। পরে সকাল সাড়ে ১১ টায় মন্ত্রণালয়ের সভাকক্ষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হহয়.

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Customized BY WooHostBD