1. admin@dailyprohoralo.com : admin : H M ABDUR RAZZAQUE RAZ
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
আশুলিয়ায় মাদকবিরোধী গণমিছিলে বাধা’ উঠেছে নানা অভিযোগ চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার জুয়েল উদ্দিন সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (IOM) নবনিযুক্ত চিফ অব মিশনের সাক্ষাৎ ওয়ার্ড যুবদলের সভাপতি হিসেবে ওমর ফারুকে চায় স্থানীয়রা কোন নিরাপত্তা ঝুঁকি নেই, পূজা নির্বিঘ্নে ও শান্তিপূর্ণভাবে হবে- স্বরাষ্ট্র উপদেষ্টা ‘কানামাছি শিশুসাহিত্য পুরস্কার ২০২৪’ পেলেন ৫ কৃতিমান লেখক বিআরআরএফ’র সভাপতি রাজা রায়, সাধারণ সম্পাদক আরেফিন মাসুদ ‘দেশে মেডিকেল ডিভাইস তৈরি করলে তা সাধারণ মানুষের কাছে সহজলভ্য হবে’ -স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন প্রতি ৯৯০ জন লোকের বিপরীতে হাসপাতালে বেড রয়েছে ১টি : স্বাস্থ্যমন্ত্রী ইসরায়েলি হত্যাযজ্ঞে চুপ থেকে বিএনপি-জামায়াত গাজায় গণহত্যার পক্ষে অবস্থান নিয়েছে : পররাষ্ট্রমন্ত্রী

শান্তি সমাবেশ শেষে গুলিস্তানে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১জন

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৮ জুলাই, ২০২৩
  • ৯১২ Time View

রাজ:

রাজধানীর গুলিস্তানে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে ধারালো অস্ত্রের আঘাতে এক যুবক নিহত হয়েছেন। তবে তার নাম পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। আহত হয়েছেন যুবলীগ কর্মীসহ আরো ৪ জন। আহতদের গুরুতর অবস্থা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে ।

শুক্রবার (২৮ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে গুলিস্তান গোলাপ শাহ মাজারের পাশের রাস্তায় এই ঘটনা ঘটে।

আহতরা হলেন, ঢাকার কেরানীগঞ্জ মডেল থানার যুবলীগ কর্মী নোমান হোসেন রনি (৩২), দিনমজুর মোবাশ্বের (২৩), রাজমিস্ত্রি আরিফুল ইসলাম (১৮) ও স্কুলছাত্র মো. জুবায়ের হোসেন (১৬)।

হাসপাতালে আহত রনির সঙ্গে থাকা কেরানীগঞ্জ মডেল থানা যুবলীগের যুগ্ম আহ্বায়ক সৈকত হাসান বিপ্লব জানান, তারা দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি শাহিন আহমেদের সমর্থক।

নেতা-কর্মী নিয়ে বায়তুল মোকাররম মসজিদ এলাকায় আওয়ামী লীগের শান্তি সমাবেশে এসেছিলেন।

সমাবেশ শেষ করে সেখান থেকে কেরানীগঞ্জের উদ্দেশ্যে রওনা হন। গুলিস্তান গোলাপ শাহ মাজারের পাশে আসলে তখন পেছন থেকে আওয়ামী লীগ নেতা কামরুল ইসলামের কর্মী সমর্থকরা তাদেরকে ধাওয়া করে।

এক পর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি আঘাত করে।

পরবর্তীতে আহত অবস্থায় তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।

তিনি জানান, সমাবেশে কামরুল ইসলামের সমর্থক ও নেতা-কর্মীদের সঙ্গে শাহিন আহমেদের নেতা-কর্মীদের হাতাহাতির ঘটনা ঘটেছিলো।

চিকিৎসকের বরাত দিয়ে ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া ওই যুবকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, ওই যুবকের বাম পায়ের উরুতে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। বাকি ৪ জনের অবস্থাও আশঙ্কাজনক। আহতদেরকে ঢামেক জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Customized BY WooHostBD