1. admin@dailyprohoralo.com : admin : H M ABDUR RAZZAQUE RAZ
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৩ অপরাহ্ন
শিরোনামঃ
আশুলিয়ায় মাদকবিরোধী গণমিছিলে বাধা’ উঠেছে নানা অভিযোগ চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার জুয়েল উদ্দিন সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (IOM) নবনিযুক্ত চিফ অব মিশনের সাক্ষাৎ ওয়ার্ড যুবদলের সভাপতি হিসেবে ওমর ফারুকে চায় স্থানীয়রা কোন নিরাপত্তা ঝুঁকি নেই, পূজা নির্বিঘ্নে ও শান্তিপূর্ণভাবে হবে- স্বরাষ্ট্র উপদেষ্টা ‘কানামাছি শিশুসাহিত্য পুরস্কার ২০২৪’ পেলেন ৫ কৃতিমান লেখক বিআরআরএফ’র সভাপতি রাজা রায়, সাধারণ সম্পাদক আরেফিন মাসুদ ‘দেশে মেডিকেল ডিভাইস তৈরি করলে তা সাধারণ মানুষের কাছে সহজলভ্য হবে’ -স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন প্রতি ৯৯০ জন লোকের বিপরীতে হাসপাতালে বেড রয়েছে ১টি : স্বাস্থ্যমন্ত্রী ইসরায়েলি হত্যাযজ্ঞে চুপ থেকে বিএনপি-জামায়াত গাজায় গণহত্যার পক্ষে অবস্থান নিয়েছে : পররাষ্ট্রমন্ত্রী

ডেঙ্গু সচেতনতায় ঢাকা-১৮ আসনে দয়াল বড়ুয়ার লিফলেট বিতরণ

Reporter Name
  • Update Time : শনিবার, ২২ জুলাই, ২০২৩
  • ৮৯৩ Time View

নিজস্ব প্রতিবেদকঃ

আসন্ন দ্বাদশ নির্বাচনকে সামনে রেখে প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন ঢাকা-১৮ আসনে জাতীয় পার্টির মনোনয়ন প্রত্যাশী ও জাতীয় পার্টির সম্মেলন প্রস্তুতি কমিটির যুগ্ম-আহ্বায়ক দয়াল কুমার বড়ুয়া।

তারই ধারাবাহিকতায় শনিবার দুপুরে ঢাকা-১৮ আসনের দক্ষিণখানে ডেঙ্গু প্রতিরোধে করণীয় ও প্রধানমন্ত্রীর উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে লিফলেট বিতরণ করেন।

এ সময় দয়াল কুমার বড়ুয়া দক্ষিণখান আদর্শ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মুক্তিযোদ্ধা এসএম তোফাজ্জল হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

লিফলেট বিতরণ শেষে দয়াল কুমার বড়ুয়া বলেন, ডেঙ্গু প্রতিরোধে করণীয়, প্রধানমন্ত্রীর উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরার পাশাপাশি আগামীতে ঢাকা-১৮ আসন নিয়ে আমার পরিকল্পনা মানুষের মাঝে তুলে ধরতে লিফলেট বিরতণ কর্মসূচির আয়োজন করেছি। ঢাকা-১৮ আসনবাসীর কল্যাণে কাজ করতে চাই। আমি চাই জনপ্রতিনিধি নয়, জনগণের সেবক হতে।

তিনি বলেন, ঘিঞ্জি জনবসতিপূর্ণ এলাকায় সাবধানে চলাচল করুন। বাড়িতে মশারি, মশা তাড়ানোর ঔষধ ব্যবহার করুন।
বাইরে যাওয়ার সময় ফুলহাতা জামা ব্যবহার করুন। মোজা পরুন। জানালায় নেট লাগান অথবা দরজা জানালা বন্ধ করে রাখুন। ডেঙ্গুর লক্ষণ থাকলে ডাক্তার দেখান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Customized BY WooHostBD