1. admin@dailyprohoralo.com : admin : H M ABDUR RAZZAQUE RAZ
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (IOM) নবনিযুক্ত চিফ অব মিশনের সাক্ষাৎ ওয়ার্ড যুবদলের সভাপতি হিসেবে ওমর ফারুকে চায় স্থানীয়রা কোন নিরাপত্তা ঝুঁকি নেই, পূজা নির্বিঘ্নে ও শান্তিপূর্ণভাবে হবে- স্বরাষ্ট্র উপদেষ্টা ‘কানামাছি শিশুসাহিত্য পুরস্কার ২০২৪’ পেলেন ৫ কৃতিমান লেখক বিআরআরএফ’র সভাপতি রাজা রায়, সাধারণ সম্পাদক আরেফিন মাসুদ ‘দেশে মেডিকেল ডিভাইস তৈরি করলে তা সাধারণ মানুষের কাছে সহজলভ্য হবে’ -স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন প্রতি ৯৯০ জন লোকের বিপরীতে হাসপাতালে বেড রয়েছে ১টি : স্বাস্থ্যমন্ত্রী ইসরায়েলি হত্যাযজ্ঞে চুপ থেকে বিএনপি-জামায়াত গাজায় গণহত্যার পক্ষে অবস্থান নিয়েছে : পররাষ্ট্রমন্ত্রী যুব ও ক্রীড়ার উন্নয়নে একযোগে কাজ করবে বাংলাদেশ-চীন বাংলাদেশে ৯টি আইকনিক মসজিদ স্থাপনে সৌদি রাষ্ট্রদূতের সম্মতি

পহেলা বৈশাখ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৪ এপ্রিল, ২০২৩
  • ১১৪২ Time View

লেখকঃ আফরোজা নাইচ রিমা

জাগ্রত হোক সকল ভালোবাসা এই নব বর্ষের উজানে,
ফিরে আসুক নব নব বার্তায় বাঙালির ঘর ভরে।

ভালোবাসার উজানে ভরুক বাঙালির বর্ষবরণ আয়োজন,
রমণীরা রাঙাক লাল সাদায় নতুন আলোয় রঙিন ।

পায়ের নূপুর ঘুঙুর ঘুঙুর , হাতে বাজুক বাজু-বালায় ,
চোখ জুড়াক আবাল -বৃদ্ধ-বণিতা,শিশুর কোলাহলময়তায়।

লালপেড়ে শাড়ি, গাঁদা ফুল আর কাজল কালো চোখে ,
আনন্দ উল্লাসে বৈশাখী মেলায় শিশুদের নিয়ে এসে।

ভেদাভেদ ভুলে যাক কৃষ্ণচূড়ার রং ছড়াক হৃদয়ে ,
রমনার বটমূলে পান্তা-ইলিশ খেয়ে বৈশাখী মেলায় গিয়ে।

মান-অভিমান ভুলে খরা কাটুক বৈশাখীর এই ঝড়ে,
জরা-ক্লান্তি ধুয়ে-মুছে যাক শুধুই ভালোবাসার উজানে।

এসো নবীন এসো প্রবীন একই আকাশ তলে,
উজান ভিড়ুক ভালোবাসার লাল-সবুজের বুকে।

নবচেতনায় উদ্দীপ্ত হোক ভালোবাসাময় উজানের স্রোতে ,
ফিরে এসে পহেলা বৈশাখ বাঙালির ঘরে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Customized BY WooHostBD