1. admin@dailyprohoralo.com : admin : H M ABDUR RAZZAQUE RAZ
  2. saifmasrur@gmail.com : saif masrur : saif masrur
আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়,চট্টগ্রাম (আইআইইউসি) এর কম্পিউটার ক্লাবের উদ্যোগে দুইদিন ব্যাপী ইফতার মাহফিল অনুষ্ঠিত। - দৈনিক প্রহর আলো
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৮:২৪ অপরাহ্ন

আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়,চট্টগ্রাম (আইআইইউসি) এর কম্পিউটার ক্লাবের উদ্যোগে দুইদিন ব্যাপী ইফতার মাহফিল অনুষ্ঠিত।

Reporter Name
  • Update Time : বুধবার, ১২ এপ্রিল, ২০২৩
  • ১২২০ Time View

এম. খোরশেদ আলী:

আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) এর কম্পিউটার ক্লাবের উদ্যোগে দুইদিন ব্যাপী ইফতার মাহফিল আয়োজিত। ৯ ও ১০ এপ্রিল ২০২৩ তারিখ চট্টগ্রাম শহরস্থ রয়েল গার্ডেন কমিউনিটি সেন্টারে দুইদিন ব্যাপী এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়। দুইদিন ব্যাপী ইফতার মাহফিলে কম্পিউটার সাইন্স এন্ড ইন্জিনিয়ারিং ডিপার্টমেন্টের শিক্ষার্থীদের সাথে মত বিনিময় সভার আয়োজন করা হয়। ইফতার মাহফিল ও মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম এর মাননীয় উপাচার্য প্রফেসর আনোয়ারুল আজিম আরিফ। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত নারী আসনের মাননীয় সাংসদ ও আইআইইউসি বোর্ড অব ট্রাস্টিজ এর সম্মানিত সদস্য খাদিজাতুল আনোয়ার সনি এমপি, আইআইইউসির বোর্ড অব ট্রাস্টিজ এর সম্মানিত সদস্য ও ফিমেল একাডেমিক জোনের চেয়ারম্যান মিসেস রিজিয়া রেজা চৌধুরী, সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টীর ডীন ড. শামীমুল হক চৌধুরী, রেজিস্ট্রার এএফএম আখতারুজ্জামান কায়সার, প্রক্টর মোঃ ইফতেখার উদ্দিন, কম্পিউটার সাইন্স এন্ড ইন্জিনিয়ারিং ডিপার্টমেন্টের চেয়ারম্যান তানভীর আহসান। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন দাওয়া’হ এন্ড ইসলামিক স্টাডিজ ডিপার্টমেন্টের প্রফেসর ড. মোহাম্মদ শাফি উদ্দিন। উপস্থিত অতিথিরা তাদের বক্তব্যে এ ধরনের আয়োজনের প্রশংসা করে বলেন, আইআইইউসি শিক্ষার্থীদের গুনগত একাডেমিক শিক্ষা প্রদানের পাশাপাশি মানবিক ও নৈতিক শিক্ষা প্রদান করে থাকে। যা একটি শিক্ষিত ও মানবিক জাতি গঠনের মূল সহায়ক।

দুইদিন ব্যাপী ইফতার মাহফিল ও মত বিনিময় সভার প্রথম দিন আইআইইউসি কম্পিউটার ক্লাব (মেইল) সদস্যরা ও দ্বিতীয় দিন আইআইইউসি কম্পিউটার ক্লাব (ফিমেল) সদস্যরা অংশগ্রহণ করে। ইফতার মাহফিল ও মত বিনিময় সভার সভাপতিত্ব করেন সিএসই ডিপার্টমেন্টের এসোসিয়েট প্রফেসর ও ক্লাবের প্রেসিডেন্ট ইন্জিনিয়ার মোঃ মাহমুদুর রহমান, স্বাগত বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক ও ক্লাবের ভাইস প্রেসিডেন্ট মোঃ খোরশেদ আলী। এসময় আরও উপস্থিত ছিলেন সিএসই ডিপার্টমেন্টের লেকচারার মোঃ জিয়াউর রহমান, মিসেস সানজিদা শারমিন, এসিস্ট্যান্ট লেকচারার সাবরিনা জাহান মাইশা সহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকা ও কর্মকর্তা বৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Categories

Theme Customized BY WooHostBD