1. admin@dailyprohoralo.com : admin : H M ABDUR RAZZAQUE RAZ
  2. saifmasrur@gmail.com : saif masrur : saif masrur
তেপান্তর হাউজিং এর নামে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে নর্থ সাউথ'র বিরুদ্ধে সংবাদ সম্মেলন - দৈনিক প্রহর আলো
সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০৯:৪৪ পূর্বাহ্ন

তেপান্তর হাউজিং এর নামে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে নর্থ সাউথ’র বিরুদ্ধে সংবাদ সম্মেলন

Reporter Name
  • Update Time : শনিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২২
  • ৮৯৩ Time View

নিজস্ব প্রতিবেদক:

নর্থ সাউথ গ্রুপ নামক একটি ভুয়া কোম্পানি সোশ্যাল সাইটে বিভিন্ন অপপ্রচার চালিয়ে তেপান্তর হাউজিংয়ের গ্রাহকসহ সর্বসাধারণের সাথে প্রতারণা করছে বলে (২৪শে সেপ্টেম্বর) শনিবার বিকালে রাজধানীর কুড়িল চৌরাস্তায় হাকিম টাওয়ারে সংবাদ সম্মেলনে অভিযোগ করেছেন তেপান্তর হাউজিং কোম্পানির উপ-পরিচালক লেফ্ট. মাহবুবুল হক হাসান (অবঃ)।

সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, নর্থ সাউথ নামক প্রতিষ্ঠানটি অবৈধভাবে ভূমি দখল নিতে স্থানীয় প্রভাবশালী ত্রাস সৃষ্টি ও রাজনীতির ব্যানারে ব্যাপক বেপরোয়া ব্যক্তিদের মাধ্যমে প্রতিনিয়ত বিশৃঙ্খল পরিবেশ তৈরি করছে। এছাড়াও তারা জমিতে অবৈধভাবে সাইনবোর্ড লাগিয়ে মানুষের সাথে প্রতারণার মাধ্যমে ব্যাপক টাকা হাতিয়ে নিচ্ছে। এখন শুধু জমি ভাড়া দেওয়া নয়, জমির মালিকদের জোর-জবরদস্তি ও হুমকি-ধামকি দিয়ে জমি দখলের মহড়ায় মেতে উঠেছে ঐ প্রতারক চক্রটি।

এছাড়াও গাজীপুর কালীগঞ্জ উপজেলার বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সহ-সভাপতির ক্ষমতাবলে ফারুক মোল্লা ও তার সাঙ্গ-পাঙ্গরা প্রকাশ্যে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করছে।

এ ব্যাপারে, বিভিন্ন আইনপ্রয়োগকারী সংস্থার কাছে লিখিত অভিযোগ করেও সুফল পাচ্ছে না ভুক্তভোগী প্রতিষ্ঠানটি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, তেপান্তর গ্রুপের জেনারেল ম্যানেজার আবুল বাশার , এজিএম-প্রশাসন আবু রায়হান ও সিনিয়র ব্যাবস্থাপক (হিসাব) মামুনুর রশিদসহ বিভিন্ন গণমাধমের সাংবাদিকবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Customized BY WooHostBD