1. admin@dailyprohoralo.com : admin : H M ABDUR RAZZAQUE RAZ
  2. saifmasrur@gmail.com : saif masrur : saif masrur
টঙ্গীতে হেরোইনসহ তিন মাদক ব্যবসায়ী আটক - দৈনিক প্রহর আলো
সোমবার, ২০ জুলাই ২০২৬, ০৯:৩২ পূর্বাহ্ন

টঙ্গীতে হেরোইনসহ তিন মাদক ব্যবসায়ী আটক

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৯ আগস্ট, ২০২২
  • ৯৪১ Time View

জাহাঙ্গীর আকন্দ : গাজীপুরের টঙ্গীতে ৪শত পুড়িয়া (৪০ গ্রাম) হেরোইনসহ ৩ মাদক কারবারিকে গ্রেফতার করেছে টঙ্গী পশ্চিম থানা পুলিশ। সোমবার রাতে টঙ্গীবাজার হাজীর মাজার বস্তি থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো, টঙ্গীর হাজীর মাজার বস্তি এলাকার চান মিয়ার ছেলে নাসির উদ্দিন (২৭), একই এলাকার কালু মিয়ার ছেলে আনোয়ার ওরফে গেল্লা(৩২) ও আনসার আলীর ছেলে রুবেল(২৬)।
টঙ্গী পশ্চিম থানার উপপরিদর্শক মেহেদী হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে টঙ্গী বাজার হাজী মাজার বস্তিতে অভিযান চালিয়ে তিন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে তল্লাশি চালিয়ে ৪শত পুড়িয়া(৪০ গ্রাম)
হিরোইন সদৃশ মাদক উদ্ধার করা হয়।
টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ মোঃ শাহ্ আলম জানান, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে নিয়মিত আইনে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Categories

Theme Customized BY WooHostBD