1. admin@dailyprohoralo.com : admin : H M ABDUR RAZZAQUE RAZ
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
আশুলিয়ায় মাদকবিরোধী গণমিছিলে বাধা’ উঠেছে নানা অভিযোগ চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার জুয়েল উদ্দিন সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (IOM) নবনিযুক্ত চিফ অব মিশনের সাক্ষাৎ ওয়ার্ড যুবদলের সভাপতি হিসেবে ওমর ফারুকে চায় স্থানীয়রা কোন নিরাপত্তা ঝুঁকি নেই, পূজা নির্বিঘ্নে ও শান্তিপূর্ণভাবে হবে- স্বরাষ্ট্র উপদেষ্টা ‘কানামাছি শিশুসাহিত্য পুরস্কার ২০২৪’ পেলেন ৫ কৃতিমান লেখক বিআরআরএফ’র সভাপতি রাজা রায়, সাধারণ সম্পাদক আরেফিন মাসুদ ‘দেশে মেডিকেল ডিভাইস তৈরি করলে তা সাধারণ মানুষের কাছে সহজলভ্য হবে’ -স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন প্রতি ৯৯০ জন লোকের বিপরীতে হাসপাতালে বেড রয়েছে ১টি : স্বাস্থ্যমন্ত্রী ইসরায়েলি হত্যাযজ্ঞে চুপ থেকে বিএনপি-জামায়াত গাজায় গণহত্যার পক্ষে অবস্থান নিয়েছে : পররাষ্ট্রমন্ত্রী

পাশের ফ্ল্যাটের প্রতিবেশী যখন প্রতারক

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৯ জুলাই, ২০২২
  • ১০৫৮ Time View

নিজস্ব প্রতিবেদকঃ
ভাড়াটিয়া হিসেবে পাশের ফ্ল্যাটের বাসিন্দার সাথে সখ্যতা গড়ে তুলে বিভিন্ন কৌশল অবলম্বনে প্রতারণার অভিযোগে দুইজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর শাহআলী থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো- আব্দুল মোতালেব ও সাথী আক্তার সুমি সম্পত্বি

শাহআলী থানার অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম, পিপিএম জানান, ২০২১ সালের নভেম্বর মাসে একজনের অভিযোগের প্রেক্ষিতে থানায় একটি প্রতারণার মামলা রুজু হয়। সেই মামলার এজাহারভুক্ত আসামী আব্দুল মোতালেব ও সাথী আক্তার সুমিকে গতকাল বৃহস্পতিবার (২৮ জুলাই ২০২২) নারায়ণগঞ্জ ও ঢাকার মোহাম্মদপুর এলাকা থেকে গ্রেফতার করা হয়। এরা উভয়ে স্বামী-স্ত্রী। গ্রেফতারের পর জানা যায় সাথী আক্তার সুমির প্রকৃত নাম দুলালী এবং এরা দীর্ঘদিন যাবৎ প্রতারণার পেশায় জড়িত।

গ্রেফতারকৃতদের প্রতারণার কৌশল সম্পর্কে ওসি বলেন, গ্রেফতারকৃতরা পরিকল্পিতভাবে তাদের প্রকৃত নাম-ঠিকানা গোপন করে মিথ্যা নাম ঠিকানা ব্যবহার করে একেক বাড়িতে বাসা ভাড়া নেয়। পরবর্তী সময়ে ভাড়াটিয়া হিসেবে পাশের ফ্ল্যাটের লোকজনের সাথে সখ্যতা গড়ে তোলে। এরপর যৌথভাবে জমি/ ফ্ল্যাট ক্রয়সহ বিভিন্ন কৌশল অবলম্বন করে প্রথমে বিপুল পরিমাণ টাকা আত্মসাৎ করে এবং পরে সুযোগ বুঝে পাশের ফ্ল্যাটের স্বর্ণালংকার ও নগদ টাকা চুরি করে পালিয়ে যায়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ডিএমপিসহ বিভিন্ন থানায় ৬টি প্রতারণার মামলা রয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Customized BY WooHostBD