নিজস্ব প্রতিবেদক ঃ ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের বনানী থানাধীন ১৯ নং ওয়ার্ডের অন্তর্গত কড়াইল বস্তি এলাকার ৯ টি ইউনিটের চুড়ান্ত প্রার্থী নির্বাচনের আগেই তথাকথিত রাজনৈতিক অনুপ্রবেশকারীদের নাম প্রকাশ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ফেসবুক আইডি থেকে স্ট্যাটাস দিয়েছে বলে অভিযোগ করেছেন ইউনিট কমিটির পদ প্রত্যাশী ত্যাগী নেতৃবৃন্দরা। উক্ত স্ট্যাটাসের পর থেকে দীর্ঘ দিন ধরে দলীয় আন্দোলন সংগ্রামে অংশ গ্রহণকারী রাজনৈতিক ত্যাগ বিসর্জন কারী নেতা কর্মীদের মাঝে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে যে সকল লোকজনের নাম উল্লেখ করে স্ট্যাটাস দেওয়া হয়েছে তাদের মধ্যে বেশ কিছু ব্যক্তির নামে মাদক ব্যবসা , হত্যা, চাঁদাবাজিসহ বিভিন্ন ধরনের দেশ বিরোধী অন্তহীন অভিযোগ রয়েছে বলে নেতা কর্মীরা মৌখিক ভাবে জানান।ইউনিট কমিটির চুড়ান্ত অনুমোদন ব্যতিত তালিকাটি অনেক হাইব্রীড নামধারী নেতারা নিয়মবহির্ভূতভাবে তাদের নিজ ফেসবুক আইডি থেকে স্ট্যাটাস দিয়েছে।এতে করে নেতাকর্মীদের মাঝে হতাশা আর ক্ষোভ শুরু হয়েছে। একজন ইউনিট কর্মী বলেন কড়াইল ১ নং দক্ষিণ ইউনিট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম রাজু ,১ নং উত্তর ইউনিট আওয়ামী লীগ এর সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম কফিল ও কড়াইল ৩ নং ইউনিট আওয়ামী লীগের সভাপতি শহীদুল ইসলাম এবং সাধারণ সম্পাদক যাত্রা অভিনেতা জামালসহ কড়াইল ২ নং পশ্চিম ইউনিট এর পদ প্রত্যাশী রাসেলের নাম প্রকাশ করে যে স্ট্যাটাস দেওয়া হয়েছে তাদের রাজনৈতিক কর্ম পরিচয় কি? তারা কি বিগত কোন দিন দলীয় রাজনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত ছিলো এমন কোন রাজনৈতিক নমুনা কি তাদের কাছে রয়েছে, আমরা তৃণমূলের সাধারণ নেতা কর্মীরা নীতিনির্ধারকদের কাছে জানতে চাই। যদি না থাক তাহলে কি পদ বাণিজ্যের কারণে কিছু স্বার্থনেসী অর্থলোভী নীতি নির্ধারকদের স্বার্থসিদ্ধির কারণে তাদের মতো অনুপ্রবেশকারী হাইব্রীড নামধারী লোকজন আওয়ামী লীগের মতো ঐতিহ্যবাহী সংগঠনের পদ পেতে চলেছে এখন এ প্রশ্ন আমার মতো অনেকের মাঝে গুড়পাক খাচ্ছে। ইউনিট কমিটির যে তালিকা ফেসবুকে প্রকাশ করা হয়েছে সে বিষয়ে ১৯ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এর কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন,এটা খসড়া তালিকা করা হয়েছে।চুড়ান্ত ভাবে তালিকাটি করা হয়নি।যদি কেউ এটি পোস্ট দিয়ে থাকে তাহলে সে অতি উৎসাহী হয়ে দিয়েছে।ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সদস্য আবুল কাশেম এর সাথে তার মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন,দলের শীর্ষ নেতৃবৃন্দের অনুমতিতে পোস্টটি দেওয়া হয়েছে।