1. admin@dailyprohoralo.com : admin : H M ABDUR RAZZAQUE RAZ
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
আশুলিয়ায় মাদকবিরোধী গণমিছিলে বাধা’ উঠেছে নানা অভিযোগ চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার জুয়েল উদ্দিন সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (IOM) নবনিযুক্ত চিফ অব মিশনের সাক্ষাৎ ওয়ার্ড যুবদলের সভাপতি হিসেবে ওমর ফারুকে চায় স্থানীয়রা কোন নিরাপত্তা ঝুঁকি নেই, পূজা নির্বিঘ্নে ও শান্তিপূর্ণভাবে হবে- স্বরাষ্ট্র উপদেষ্টা ‘কানামাছি শিশুসাহিত্য পুরস্কার ২০২৪’ পেলেন ৫ কৃতিমান লেখক বিআরআরএফ’র সভাপতি রাজা রায়, সাধারণ সম্পাদক আরেফিন মাসুদ ‘দেশে মেডিকেল ডিভাইস তৈরি করলে তা সাধারণ মানুষের কাছে সহজলভ্য হবে’ -স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন প্রতি ৯৯০ জন লোকের বিপরীতে হাসপাতালে বেড রয়েছে ১টি : স্বাস্থ্যমন্ত্রী ইসরায়েলি হত্যাযজ্ঞে চুপ থেকে বিএনপি-জামায়াত গাজায় গণহত্যার পক্ষে অবস্থান নিয়েছে : পররাষ্ট্রমন্ত্রী

পার্টির কথা বলে ছাত্রীকে বাসায় ডেকে শ্লীলতাহানির অভিযোগে বিশ্ববিদ্যালয় শিক্ষক গ্রেপ্তার

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৮ জুলাই, ২০২২
  • ৯৫৬ Time View

নিজস্ব প্রতিবেদকঃ

রাজধানীর শান্ত-মারিয়াম বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে কুমার অনিমেষ ভট্টাচার্য (৪২) নামের এক শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাতে তাঁকে গ্রেপ্তার করে উত্তরা পশ্চিম থানা পুলিশ।

আজ শুক্রবার উত্তরা পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মহসীন প্রতিবেদককে এ তথ্য জানান।

মোহাম্মদ মহসীন বলেন, ‘ভুক্তভোগী ওই ছাত্রীকে শিক্ষকের বাসায় পার্টির কথা বলে ডেকে নেওয়া হয়। তারপর সেখানে তাঁকে শ্লীলতাহানি করা হয়। ওই শিক্ষার্থীর এক সহপাঠী তাঁকে শিক্ষকের বাসায় ডেকে নিয়ে যান। আমরা ওই সহপাঠীকেও খুঁজছি।’

থানা সূত্রে জানা গেছে, কুমার অনিমেষ ভট্টাচার্য (৪২) শান্ত-মারিয়াম বিশ্ববিদ্যালয়ের ফ্যাশন ডিজাইনিং বিভাগের প্রভাষক। গতকাল বৃহস্পতিবার রাতে মামলার পর তাঁকে গ্রেপ্তার করা হয়।

মামলার এজাহারের বরাত দিয়ে মোহাম্মদ মহসীন বলেন, বারবিকিউ পার্টির কথা বলে গত ৬ জুলাই রাতে ওই শিক্ষার্থীকে উত্তরা ১৪ নম্বর সেক্টরে শিক্ষক কুমার অনিমেষের ফ্ল্যাটে নিয়ে যাওয়া হয়। ওই ফ্ল্যাটে প্রবেশ করামাত্রই শিক্ষক ছাত্রীকে ভেতরে টেনে নিয়ে শ্লীলতাহানি করেন।

ওসি বলেন, ‘পার্টির কথা বলে সহপাঠী যখন ভুক্তভোগী ছাত্রীকে শিক্ষকের বাসায় নিয়ে যান, তখন কুমার অনিমেষ ভট্টাচার্যের সঙ্গে ছাত্রীর কথাও বলিয়ে দেন সহপাঠী। পরে পরিবারের অনুমতি নিয়ে ছোট ভাইসহ ওই শিক্ষকের বাসায় যান ছাত্রী।’

‘পরে সহপাঠীর কথায় ছোট ভাইকে ভবনের নিচে থাকতে বলে তারা দুজন পঞ্চম তলায় অনিমেষের ফ্ল্যাটে যান। কিন্তু, ছাত্রী সেখানে গিয়ে দেখেন কোনো পার্টি নেই। এমনকি ঘরেও কেউ ছিল না।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Customized BY WooHostBD