1. admin@dailyprohoralo.com : admin : H M ABDUR RAZZAQUE RAZ
  2. saifmasrur@gmail.com : saif masrur : saif masrur
গায়েবি পত্রিকা বন্ধের প্রক্রিয়া অব্যাহত: তথ্যমন্ত্রী - দৈনিক প্রহর আলো
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৮:১৫ অপরাহ্ন

গায়েবি পত্রিকা বন্ধের প্রক্রিয়া অব্যাহত: তথ্যমন্ত্রী

Reporter Name
  • Update Time : সোমবার, ৪ জুলাই, ২০২২
  • ১০০৫ Time View

নিজস্ব প্রতিবেদকঃ

হঠাৎ হঠাৎ বের হয় এমন পত্রিকাকে গায়েবি পত্রিকা আখ্যায়িত করে তা বন্ধে প্রক্রিয়া অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ।

রোববার (৩ জুলাই) দুপুর ১টায় মন্ত্রণালয়ের সভাকক্ষে সম্পাদক ফোরামের সঙ্গে মতবিনিময়কালে তথ্যমন্ত্রী এসব কথা বলেন।

ময়মনসিংহ থেকে ৯৭টি পত্রিকা প্রকাশ হয় জানিয়ে মন্ত্রী বলেন, গায়েবি পত্রিকা যেগুলো হঠাৎ হঠাৎ বের হয়, সেগুলো বন্ধের উদ্যোগ গ্রহণ করেছি। অনেকগুলোর ডিক্লারেশন ইতিমধ্যে বাতিল করা হয়েছে, এ প্রক্রিয়া অব্যাহত থাকবে।

পত্রিকার অনলাইন ভার্সনে টক শো করা প্রেস কাউন্সিলের আইনের পরিপন্থী জানিয়ে মন্ত্রী বলেন, বর্তমানে দেখা যাচ্ছে বিভিন্ন সংবাদপত্র ও অনলাইন বিভিন্ন ধরনের টক শো এবং সংবাদ বুলেটিন করছে। যা প্রেস কাউন্সিল আইনের একেবারেই বহির্ভূত। তাই এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

তথ্যমন্ত্রী বলেন, ভুঁইফোর সাংবাদিকের বিষয়টি নিয়ে কাজ চলছে। সেটি নিয়ে প্রেস কাউন্সিল কাজ করছে। সাংবাদিকদের একটি ডাটাবেইজ তৈরি করা হচ্ছে। এটি তৈরি হলে কে তালিকায় আছেন আর কে তালিকায় নেই সেটি বের হবে। এখন অনলাইন কোনটি নিবন্ধিত, কোনটি অনিবন্ধিত সেটি প্রতিষ্ঠিত হয়েছে। ডাটাবেইজ হলে ভুঁইফোরদের সাংবাদিক পরিচয় দেওয়া কঠিন হয়ে যাবে। আমার আন্তরিকতার কোনো অভাব নেই। অনেক সমস্যা সমাধান হয়েছে, বাকি সমম্যাও সমাধান হবে আশা করি।

ড.হাছান মাহমুদ বলেন, আগে প্রকল্পের মূল্যমান কম ছিল, তখন বিজ্ঞাপনে বেশি ব্যয় করা সম্ভব ছিল না। এখন প্রকল্পের মূল্যমান বেশি, তাই বিজ্ঞাপনের ব্যয় বাড়ানোর সক্ষমতা আছে। আমি ব্যক্তিগতভাবে সেটি মনে করি।

তথ্যমন্ত্রী বলেন, পদ্মা সেতু নিয়ে অনলাইন, প্রিন্ট এবং ইলেক্ট্রনিক মিডিয়া অত্যন্ত পজিটিভ নিউজ করেছে। সারাদেশের মানুষের উচ্ছ্বাস টেলিভিশনের কিংবা অনলাইনের স্ক্রিনে নিয়ে এসেছেন, এজন্য আপনাদের (সাংবাদিকদের) ধন্যবাদ। তবে, আমরা অন্তত ২০০ পত্রিকায় পদ্মা সেতু উদ্বোধনের দিন বিজ্ঞাপন দিতে বলেছিলাম। কিন্তু দেওয়া হয়েছে মাত্র ৩০টিতে। এর মধ্যে ঢাকায় ১৫টি ও ঢাকার বাইরে ১৫টি পত্রিকায় বিজ্ঞাপন দেওয়া হয়েছে। সেজন্য বেশিরভাগ পত্রিকা বিজ্ঞাপন পায়নি। পদ্মা সেতু উদ্বোধনের দিনটি স্বাধীনতা দিবস কিংবা বিজয় দিবসের তুলনায় কম গুরুত্বপূর্ণ ছিল না।’

এসময় সম্পাদক ফোরামের প্রধান উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, আহ্বায়ক রফিকুল ইসলাম রতন, সদস্য সচিব ফারুক আহমেদ তালুকদার, বাংলাদেশের খবর’র সম্পাদক আজিজুল ইসলাম ভূঁইয়া, সংবাদ প্রতিদিনের সম্পাদক রিমন মাহফুজ প্রমুখ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Categories

Theme Customized BY WooHostBD