1. admin@dailyprohoralo.com : admin : H M ABDUR RAZZAQUE RAZ
  2. saifmasrur@gmail.com : saif masrur : saif masrur
এই ঈদে মিলন খানের কথায় ‘টাইগার্স’ ব্যান্ডের নতুন গান - দৈনিক প্রহর আলো
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৮:২৯ অপরাহ্ন

এই ঈদে মিলন খানের কথায় ‘টাইগার্স’ ব্যান্ডের নতুন গান

Reporter Name
  • Update Time : শনিবার, ২ জুলাই, ২০২২
  • ১০৩৯ Time View

বিনোদন প্রতিবেদকঃ
এবারের ঈদুল আজহা উপলক্ষে মিলন খানের কথায় ‘টাইগার্স’ ব্যান্ডের নতুন গান
নন্দিত গানের কবি মিলন খান। লিখেছেন একটি ঈদের গান। এটি রাজীব ইসলামের কণ্ঠে গানটি প্রকাশ হবে। গানের নাম ‘তোরা যে যাই বলিস বলতে পারিস’।

সম্প্রতি মিলন খান ‘টাইগার্স’ নামে একটি ব্যান্ড গঠন করেছেন। এ গানটি ব্যান্ডের ২য় গান হিসেবে প্রকাশ হচ্ছে।

তাদের প্রথম গান ছিল পদ্মা সেতু নিয়ে। ‘স্বপ্নের পদ্মা সেতু আজ বাস্তব’- গানটি দারুণ সফল ছিলো বলে জানান মিলন খান। তিনি বলেন, ‘আমাদের প্রথম গানটি শ্রোতাদের মন ছুঁয়ে ছিলো। সারাদেশের বিভিন্ন স্থানে বড় পর্দায় গানটা বার বার বাজতে শোনা গেছে।

সেই সাফল্যের ধারাবাহিকতায় ‘তোরা যে যাই বলিস বলতে পারিস’ গানটি তৈরি হয়েছে। এটিও শ্রোতা নন্দিত হবে আশা করা যায়।’

মিলন খানের milon.tv পেজ এবং milon khan tv ইউটিউব চ্যানেলে গত ১ জুলাই রাতে গানটি প্রকাশ হয়েছে।

গানটি লেখার পাশাপাশি এর সুর করেছেন মিলন খান। গানের সঙ্গে লিড গিটার বাজিয়েছেন এম এই শোভন, বেস গিটার রায়হান শেখ, ড্রামসে ছিলেন সৌদ রহমান, কি-বোর্ডে ইউনুস আহমেদ।

গানটিতে ডিওপি হিসেবে কাজ করেছেন নেওয়াজি হাসিব। সহকারী পরিচালনা শিহাবুন সাকিব ও মাসুদ রনি। সম্পাদনা ও কালারে অনু সুমন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Customized BY WooHostBD