1. admin@dailyprohoralo.com : admin : H M ABDUR RAZZAQUE RAZ
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন
শিরোনামঃ
সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (IOM) নবনিযুক্ত চিফ অব মিশনের সাক্ষাৎ ওয়ার্ড যুবদলের সভাপতি হিসেবে ওমর ফারুকে চায় স্থানীয়রা কোন নিরাপত্তা ঝুঁকি নেই, পূজা নির্বিঘ্নে ও শান্তিপূর্ণভাবে হবে- স্বরাষ্ট্র উপদেষ্টা ‘কানামাছি শিশুসাহিত্য পুরস্কার ২০২৪’ পেলেন ৫ কৃতিমান লেখক বিআরআরএফ’র সভাপতি রাজা রায়, সাধারণ সম্পাদক আরেফিন মাসুদ ‘দেশে মেডিকেল ডিভাইস তৈরি করলে তা সাধারণ মানুষের কাছে সহজলভ্য হবে’ -স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন প্রতি ৯৯০ জন লোকের বিপরীতে হাসপাতালে বেড রয়েছে ১টি : স্বাস্থ্যমন্ত্রী ইসরায়েলি হত্যাযজ্ঞে চুপ থেকে বিএনপি-জামায়াত গাজায় গণহত্যার পক্ষে অবস্থান নিয়েছে : পররাষ্ট্রমন্ত্রী যুব ও ক্রীড়ার উন্নয়নে একযোগে কাজ করবে বাংলাদেশ-চীন বাংলাদেশে ৯টি আইকনিক মসজিদ স্থাপনে সৌদি রাষ্ট্রদূতের সম্মতি

বাংলাদেশে বাণিজ্য সম্প্রসারণে আগ্রহী ব্রাজিল – বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী,বীরপ্রতীক,এমপি

Reporter Name
  • Update Time : বুধবার, ১৫ জুন, ২০২২
  • ১১৭৯ Time View

নিজস্ব প্রতিবেদকঃ
বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী,বীরপ্রতীক,এমপি, বলেন, বাংলাদেশে তুলাসহ বিভিন্ন কৃষিপণ্য রপ্তানি বাড়াতে প্রকাশ করছে ব্রাজিল।
আজ দুপুরে বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী,বীরপ্রতীক, এমপি’র সঙ্গে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বাংলাদেশে নিযুক্ত ব্রাজিলের চার্জ দ্য অ্যাফেয়ার্স সাবিম নাদজা পপফ এর নেতৃত্বে একটি প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করেছেন। বৈঠকে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব মো: আব্দুর রউফ উপস্থিত ছিলেন।
বাংলাদেশে নিযুক্ত ব্রাজিলের চার্জ দ্য অ্যাফেয়ার্স সাবিম নাদজা পপফ জানান, ব্রাজিল আন্তরিকভাবে বিশ্বাস করে বাংলাদেশ তাদের বন্ধুপ্রতীম দেশ। সেজন্য ব্রাজিল বাংলাদেশের বস্ত্র ও তুলাসহ বিভিন্ন কৃষিপণ্য খাতে ব্যবসা-বাণিজ্যের সম্প্রসারণ ও উন্নয়ন ঘটাতে আগ্রহী। ব্রাজিলে সেরা মানের তুলা উৎপাদিত হয়। ব্রাজিল বিশ্বের বিভিন্ন দেশে উন্নতমানের এ তুলা রপ্তানি করে। এ রপ্তানী দেশের তালিকায় অন্যতম অবস্থানে রয়েছে বাংলাদেশ। ব্রাজিল ভবিষ্যতে আরো অধিক পরিমাণে তুলাসহ বিভিন্ন কৃষিপণ্য বাংলাদেশে রপ্তানি করতে চায়।
আলোচনায় বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী,বীরপ্রতীক,এমপি ব্রাজিলের চার্জ দ্য অ্যাফেয়ার্সকে জানান, বাংলাদেশও আন্তরিকভাবে বিশ্বাস করে ব্রাজিল বাংলাদেশের বন্ধুপ্রতীম দেশ। পারস্পারিক সহযোগিতার মাধ্যমে বাংলাদেশ ও ব্রাজিলের বস্ত্রখাত একসঙ্গে এগিয়ে যাবে। দুই দেশের ব্যবসা-বাণিজ্যে যেসব প্রতিবন্ধকতা রয়েছে আলোচনার মাধ্যমে তা দূর করা হবে।
সাক্ষাৎকালে বন্ধুপ্রতীম দু’দেশের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ছাড়াও বাংলাদেশের অর্থনৈতিক অগ্রযাত্রাসহ দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় আলোচনা করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Customized BY WooHostBD