নিজস্ব প্রতিবেদক : রাজশাহী রেঞ্জে শ্রেষ্ঠ থানা গোদাগাড়ী আর শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত কামরুল ইসলাম । তিনি রাজশাহী জেলার গোদাগাড়ী মডেল থানার ওসি হিসেবে বর্তমানে কর্মরত রয়েছেন। কাজের স্বীকৃতিস্বরুপ সোমবার দুপুরে মে-২০২২ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় কামরুল ইসলামের হাতে সম্মাননা স্মারক ও সনদপত্র তুলে দেন রাজশাহী রেঞ্জের ডিআইজি আব্দুল বাতেন, বিপিএম, পিপিএম।রাজশাহীর পুলিশ সুপার (এসপি) এবিএম মাসুদ হোসেন জানান, সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং মাদক নিয়ন্ত্রণসহ অপরাধ দমনে বিশেষ ভূমিকা রাখার জন্য প্রতিমাসে এএসআই, এসআই, ইন্সপেক্টর (তদন্ত), ওসি ও সার্কেল অফিসারদের সম্মাননা স্মারক এবং সনদপত্র প্রদান করা হয়। গত মে মাসে কাজের স্বীকৃতিস্বরুপ রাজশাহী রেঞ্জের ৭১টি থানার মধ্যে গোদাগাড়ী মডেল থানাকে শ্রেষ্ঠ থানা এবং এ থানার ওসি কামরুল ইসলামকে শ্রেষ্ঠ ওসি হিসেবে পুরুষ্কার প্রদান করা হয়েছে।রাজশাহী রেঞ্জে শ্রেষ্ঠ ওসি হিসেবে স্বীকৃতি পাওয়ার পরে এক প্রতিক্রিয়ায় গোদাগাড়ী মডেল থানার ওসি কামরুল ইসলাম বলেন, এ অর্জন গোদাগাড়ী থানায় কর্মরত সকল পুলিশ সদস্যের। আমরা টিমওয়ার্ক হিসেবে কাজ করি। এ পুরষ্কার আমাদের মাদক নিয়ন্ত্রণ এবং অপরাধ দমনসহ সার্বিক কর্মকাণ্ডে আরও উৎসাহিত করবে।প্রসঙ্গত, কামরুল ইসলাম ২০০৫ সালে পুলিশ বাহিনীতে ভর্তি হয়ে ট্রেনিং শেষ করে ২০০৬ সালে ১ মার্চ উপ-পরিদর্শক (এসআই) হিসেবে পুলিশ বাহিনীতে যোগদান করেন। ইতিপূর্বে দেশের বিভিন্ন থানায় অত্যন্ত সুনাম ও কর্ম দক্ষতার সাথে দায়িত্ব পালন করে আসছেন এবং ইতোমধ্যে তিনি একজন সৎ, কর্মঠ এবং চৌকস পুলিশ কর্মকর্তা হিসেবে খ্যাতি অর্জন করেছেন।