কোর্ট প্রতিবেদকঃ ঢাকা আইনজীবী সমিতির কার্যনির্বাহী পরিষদের টাউট উচ্ছেদ অভিযান পরিচালনাকালীন সময়ে সি. এম.এম কোর্ট চত্বর হতে ওকালতনামায় জাল সাক্ষার ও আইনজীবী না হয়েও আইনজীবী হিসেবে সাক্ষর করে দীর্ঘ ৩০ বছর যাবৎ মামলা পরিচালনা করে আসছে এমন একজন এবং সি. এম.এম কোর্ট এর গারদের সামনে থেকে মক্কেল এর নিকট হতে মামলা ও টাকা রিসিভ করার সময় আটক দুইজন সহ মোট তিনজনকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
আইনজীবী বান্ধব পরিবেশ নিশ্চিত করার জন্য ঢাকা আইনজীবী সমিতির কার্যনির্বাহী পরিষদকে সহযোগিতা করার জন্য সকলের প্রতি আহ্বান জানান ঢাকা আইনজীবী সমিতির কার্যনির্বাহী সদস্য অ্যাডভোকেট আবু সুফিয়ান।