1. admin@dailyprohoralo.com : admin : H M ABDUR RAZZAQUE RAZ
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
আশুলিয়ায় মাদকবিরোধী গণমিছিলে বাধা’ উঠেছে নানা অভিযোগ চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার জুয়েল উদ্দিন সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (IOM) নবনিযুক্ত চিফ অব মিশনের সাক্ষাৎ ওয়ার্ড যুবদলের সভাপতি হিসেবে ওমর ফারুকে চায় স্থানীয়রা কোন নিরাপত্তা ঝুঁকি নেই, পূজা নির্বিঘ্নে ও শান্তিপূর্ণভাবে হবে- স্বরাষ্ট্র উপদেষ্টা ‘কানামাছি শিশুসাহিত্য পুরস্কার ২০২৪’ পেলেন ৫ কৃতিমান লেখক বিআরআরএফ’র সভাপতি রাজা রায়, সাধারণ সম্পাদক আরেফিন মাসুদ ‘দেশে মেডিকেল ডিভাইস তৈরি করলে তা সাধারণ মানুষের কাছে সহজলভ্য হবে’ -স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন প্রতি ৯৯০ জন লোকের বিপরীতে হাসপাতালে বেড রয়েছে ১টি : স্বাস্থ্যমন্ত্রী ইসরায়েলি হত্যাযজ্ঞে চুপ থেকে বিএনপি-জামায়াত গাজায় গণহত্যার পক্ষে অবস্থান নিয়েছে : পররাষ্ট্রমন্ত্রী

মাধবপুর থানার বিশেষ অভিযানে বিপুল পরিমাণ গাঁজা ও প্রাইভেটকার সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

Reporter Name
  • Update Time : বুধবার, ৪ মে, ২০২২
  • ৯৪২ Time View

নিজস্ব প্রতিবেদকঃ

টিম মাধবপুর থানার বিশেষ অভিযানে ইং০৩/০৫/২০২২ তারিখ রাত্র ২০.৩৫ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে মাধবপুর থানার কাশিমনগর পুলিশ ফাড়ির এসআই (নিঃ) মোঃ ইসমাইল হোসেন ভুইয়া সঙ্গীয় অফিসার ফোর্সসহ অভিযান পরিচালনা করিয়া মাধবপুর থানাধীন ০২ নং চৌমুহনী ইউ/পির মঙ্গলপুর গ্রামস্থ ধর্মঘর টু মনতলা পাকা রাস্তার আব্দুল কাদির মীর এর রাইস মিল এর সামনে হইতে মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি প্রাইভেট কার সহ ২০ (বিশ) কেজি গাঁজা, মূল্য অনুমান-২,০০,০০০/- টাকা উদ্ধার পূর্বক মাদক ব্যবসায়ী সাব্বির আহমেদ ফয়সাল (২৪), পিতা-ফজলু মিয়া, মাতা- হেনা বেগম, স্থায়ী: গ্রাম- শিবপুর (০১নং ওয়ার্ড, ০১নং ওমরপুর ইউপি) , থানা- ওসমানীনগর , জেলা -সিলেট, বর্তমান: গ্রাম- দৌলতপুর (আছদ্দর মিয়ার বাড়ির কেয়ারটেকার) ০৫নং সৈয়দপুর ইউপি, থানা- নবীগঞ্জ, জেলা -হবিগঞ্জকে গ্রেফতার করেন। অপরদিকে ইং ০৪/০৫/২০২২ তারিখ রাত্র ২৩.৫০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে মাধবপুর থানার এসআই (নিঃ) অনিক চন্দ্র দেব সঙ্গীয় অফিসার ফোর্সসহ অভিযান পরিচালনা করিয়া মাধবপুর থানাধীন ০৯নং নোয়াপাড়া ইউনিয়নের অন্তর্গত ঢাকা-সিলেট মহাসড়কের রতনপুর সিএনজি ষ্ট্যান্ড হইতে ০২ কেজি ৫০০ গ্রাম গাঁজা, মূল্য অনুমান-২৫,০০০/- টাকা উদ্ধার পূর্বক মাদক ব্যবসায়ী স্বপন সরকার (২৯), পিতা-মৃত রমেশ সরকার , গ্রাম- ছাতিয়াইন দক্ষিনগ্রাম (১০নং ছাতিয়াইন ইউপি) , থানা- মাধবপুর, জেলা -হবিগঞ্জ আটক করেন। এ বিষয়ে মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক প্রতিবেদককে জানান গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মাদক আইনে পৃথক পৃথক মামলা রুজু করতঃ গ্রেফতারকৃত আসামীদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হইয়াছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Customized BY WooHostBD