1. admin@dailyprohoralo.com : admin : H M ABDUR RAZZAQUE RAZ
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৫ অপরাহ্ন
শিরোনামঃ
আশুলিয়ায় মাদকবিরোধী গণমিছিলে বাধা’ উঠেছে নানা অভিযোগ চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার জুয়েল উদ্দিন সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (IOM) নবনিযুক্ত চিফ অব মিশনের সাক্ষাৎ ওয়ার্ড যুবদলের সভাপতি হিসেবে ওমর ফারুকে চায় স্থানীয়রা কোন নিরাপত্তা ঝুঁকি নেই, পূজা নির্বিঘ্নে ও শান্তিপূর্ণভাবে হবে- স্বরাষ্ট্র উপদেষ্টা ‘কানামাছি শিশুসাহিত্য পুরস্কার ২০২৪’ পেলেন ৫ কৃতিমান লেখক বিআরআরএফ’র সভাপতি রাজা রায়, সাধারণ সম্পাদক আরেফিন মাসুদ ‘দেশে মেডিকেল ডিভাইস তৈরি করলে তা সাধারণ মানুষের কাছে সহজলভ্য হবে’ -স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন প্রতি ৯৯০ জন লোকের বিপরীতে হাসপাতালে বেড রয়েছে ১টি : স্বাস্থ্যমন্ত্রী ইসরায়েলি হত্যাযজ্ঞে চুপ থেকে বিএনপি-জামায়াত গাজায় গণহত্যার পক্ষে অবস্থান নিয়েছে : পররাষ্ট্রমন্ত্রী

“পৃথিবীর স্বাস্থ্য নষ্ট করে উন্নত বিশ্ব আরো উন্নত হচ্ছে” -স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, এমপি।

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৭ এপ্রিল, ২০২২
  • ৯০৬ Time View

নিজস্ব প্রতিবেদকঃ 

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জা‌হিদ মা‌লেক, এম‌পি ব‌লেছেন, “নিজেদের স্বাস্থ্য ভালো রাখতে হলে পৃথিবীর স্বাস্থ্য ভালো রাখতে হবে। পৃথিবীর স্বাস্থ্য নষ্ট করছে আমেরিকা, চীন, ইউকে বা রাশিয়ার মত বড় ও উন্নত রাষ্ট্রগুলি। তারা কার্বনের যত্রতত্র ব্যবহার করা সহ পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধিতে ভুমিকা রাখছে। এগুলো করে তারা (উন্নত বিশ্ব) আরো উন্নত হচ্ছে ঠিকই কিন্তু এর প্রভাব বাংলাদেশ সহ অন্যান্য দেশকে বয়ে বেড়াতে হচ্ছে। উন্নত বিশ্বের উন্নয়ন কর্মকান্ডের কারনে জলবায়ুর ব্যাপক ক্ষতি হচ্ছে, পৃথিবীর স্বাস্থ্যের ক্ষতি হচ্ছে। আমরা মুখে বলছি স্বাস্থ্যই সকল সু‌খের মূল। কিন্তু আমরা সেটার প্রতি গুরুত্ব দি‌চ্ছি না। পৃ‌থিবীর স্বাস্ব্য, প্রকৃ‌তির স্বাস্থ্য ভা‌লো না। সারা বি‌শ্বে উন্ন‌তি হ‌চ্ছে, তার স‌ঙ্গে পাল্লা দি‌য়ে পরি‌বেশ, পা‌নি, আবহাওয়া, মা‌টি সব নষ্ট হ‌চ্ছে। এ‌দি‌কে সবাই‌কে নজর দি‌তে হ‌বে, স‌চেতন হ‌তে   হ‌বে।”

আজ সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ‘বিশ্ব স্বাস্থ্য দিবস ২০২২’ উদযাপন উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, এমপি। উল্লেখ্য, ‘সুর‌ক্ষিত বিশ্ব, নি‌শ্চিত স্বাস্থ্য’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সকাল থেকেই সারা বি‌শ্বের স‌ঙ্গে তাল মি‌লি‌য়ে বাংলা‌দে‌শেও দিবস‌টি পা‌লন শুরু হয়।

বাংলাদেশে বায়ু দুষণ, পানি দুষণ বা শব্দ দুষণের বিষয়টি তুলে ধরে স্বাস্থ্যমন্ত্রী ব‌লেন, ‘দেশে খাদ্যে ভেজাল মেশানো বা শব্দ দুষণ কিংবা পানি দুষণ বেশি বেড়ে গেছে। রাস্তায় বের হলে চারপাশ থেকে আওয়াজ আসে। এই আওয়াজে মানুষের শ্রবন শক্তি হ্রাস পাওয়া সহ জটিল রোগব্যধি হচ্ছে। পানি দুষণের কারনে ডায়রিয়া বেড়ে গেছে। বন-জঙ্গল উজাড় করা হচ্ছে। যত্রতত্র বিল্ডিং নির্মানের কারনে বায়ু দুষণ হচ্ছে। প্রকৃ‌তির ভারসাম্য রক্ষা করা আমা‌দের সবার দা‌য়িত্ব। জলবায়ূ দূ‌ষিত হওয়ার কার‌ণে আমরা প্রতি‌নিয়ত অসুস্থ হ‌চ্ছি। বি‌শ্বের তাপমাত্রা বাড়‌ছে, প্রকৃ‌তি তার ভারসাম্য হারা‌চ্ছে। এসব কিছুর প্রভাব পড়‌ছে মানব‌দে‌হে। এ থে‌কে আমা‌দের সবাই‌কে বে‌রি‌য়ে আস‌তে   হ‌বে।’ সভায় করোনায় বাংলাদেশের সাফল্য তুলে ধরা সহ স্বাস্থ্যখাতের নানা অর্জনগুলি মন্ত্রী এসময় তার বক্তব্যে তুলে ধরেন।

স্বাস্থ্য ও প‌রিবার কল্যাণ মন্ত্রণাল‌য়ের সেবা বিভা‌গের সি‌নিয়র স‌চিব লোকমান হো‌সেন মিয়া ব‌লেন, ‘উন্নয়‌ণের জন্য বাংলা‌দেশ এখন বি‌শ্বের অ‌নে‌কের ঈর্ষার কারণ। প‌রি‌বে‌শের ক্ষে‌ত্রে আমা‌দের আরও অ‌নেক স‌চেতন হ‌তে হ‌বে। প‌রি‌বেশ‌কে বাস‌যোগ্য করার জন্য সবাই‌কে এ‌গি‌য়ে আস‌তে হ‌বে। খাদ্যাভাস প‌রিবর্তন কর‌তে হ‌বে।’

দে‌শের ৯০ শতাংশ মানুষ দূ‌ষিত বাতাস গ্রহণ কর‌ছে। এ কার‌ণে মানুষ হাঁপানি, ফুসফু‌সের রোগ, হৃদ‌রোগ

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Customized BY WooHostBD