এন এইচ কে মিঠু
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌরসভার ২নং ওয়ার্ড একতা যুব সংঘের উদ্যোগে ০২ মার্চ ২০২২ইং, রোজ বুধবার সন্ধ্যা ছয় ঘটিকায় নবীনগরের ইতিহাস উজ্জ্বল সূর্যসন্তান জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শেষ জীবনের কারাগারের ঘনিষ্ঠ সহচর,আগরতলা ষড়যন্ত্র মামলার ১৫ নং আসামি, একাত্তরের রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা সার্জেন্ট মুজিবুর রহমান স্মরণে নাইট সার্কেল ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।একতা যুব সংঘের সভাপতি মোহাম্মদ এনামুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি, সাবেক জাতীয় সংসদ সদস্য ফয়জুর রহমান বাদল।পুরস্কার বিতরনের পূর্বে সংক্ষিপ্ত বক্তব্যে ফয়জুর রহমান বাদল দেশের উন্নয়নের লক্ষে,আগামী সংসদ নির্বাচনে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাত কে শক্তিশালী করতে নৌকা প্রতিকে ভোট প্রার্থনা করেন।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগ সহ সভাপতি এডভোকেট সুজিত কুমার দেব,সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম,সাবেক ছাত্রনেতা আব্দুল্লা আল রুমান ও আব্দুল্লা আল মামুনের যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন নবীনগর পৌর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক খায়রুল আমিন,পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ হাবিবুর রহমান হাবিব,যুগ্ম সম্পাদক ফরিদ হোসেন,উপজেলা যুবলীগের সভাপতি সামস আলম, সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম রিপন, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক সালাউদ্দিন বাবু, নবীনগর থানা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ জয়,তিতুমীর কলেজ ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক ইমাউল হোসেন সোহেল,উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি স্বেচ্ছাসেবকলীগ নেতা ওমর ফারুক, পৌর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নাজমুল হাসান জেমস,১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নুর আলম,৫ নং ওয়ার্ড সাধারণ সম্পাদক আবু বক্কর বাবুল,যুবলীগ নেতা শামিম কবির,এনামুল হক সরকার ইকবাল হোসেন,বিদ্যাকোট ইনিয়ন আওয়ামীলীগ সাধারন সম্পাদক সালাউদ্দিন বাবু,বড়াইলের আনিছ,উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান, আবুল কালাম আজাদ, আমির হোসেন, ছাত্রনেতা লিমন রাজু রনি প্রমূখ।উক্ত খেলায় চ্যাম্পিয়ন হয় বীর মুক্তিযুদ্ধা জসীম উদ্দিন চেয়ারম্যান স্মৃতি সংসদ ও রানারআপ হয় পশ্চিম পাড়া একাদশ।