1. admin@dailyprohoralo.com : admin : H M ABDUR RAZZAQUE RAZ
  2. saifmasrur@gmail.com : saif masrur : saif masrur
টঙ্গী এসএসসি ৯৮ গ্রুপের আয়োজনে মাতৃভাষা দিবস ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত - দৈনিক প্রহর আলো
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৭:২০ অপরাহ্ন

টঙ্গী এসএসসি ৯৮ গ্রুপের আয়োজনে মাতৃভাষা দিবস ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : শনিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২২
  • ১০৭৭ Time View

গোলাম সারওয়ার সজলঃ
টঙ্গী এসএসসি ৯৮ এইচএসসি ২০০০ গ্রুপের আয়োজনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার ১৮ তারিখ সন্ধ্যা সাড়ে ছয়টায় মধুমিতা রোড কাঁচাবাজার “টঙ্গী সিফাত মডেল স্কুল” এর মাঠে উক্ত ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

টঙ্গী ৯৮ গ্রুপের এডমিন উজ্জ্বল সাকোঁর উদ্যোগে ৯৮ গ্রুপের জিয়া রহমানের সার্বিক সহযোগিতায় মোহাম্মদ আলী, রাজু আহমেদ, জুয়েল, কবির হোসেন সুমনের তত্ত্বাবধানে এবং টঙ্গী আটানব্বই গ্রুপ, ঢাকা ও ঢাকার বাহির থেকে আগত এসএসসি ৯৮ এইচএসসি ২০০০ গ্রুপের বন্ধুদের উপস্থিতিতে উৎসব ও আনন্দঘন পরিবেশে ফাইনাল খেলাটি সম্পুর্ণ হয়।

উক্ত খেলায় আটটি দল অংশ গ্রহণ করে এর মধ্যে থেকে রেজাউল করিম, মেহেদী কায়সার গ্রুপ এবং মোহাম্মদ বদরুদ্দোজা, সাহিদুর রহমান খান গ্রুপ ফাইনালে উঠে। ফাইনালে রেজাউল করিম, মেহেদী কায়সার গ্রুপ জয়লাভ করে।

টুর্নামেন্টের ফাইনাল খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ গ্রুপের সকল খেলোয়ারদের হাতে ট্রফি তুলে দেন আমন্ত্রিত অতিথিবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Customized BY WooHostBD