1. admin@dailyprohoralo.com : admin : H M ABDUR RAZZAQUE RAZ
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১১ পূর্বাহ্ন
শিরোনামঃ
আশুলিয়ায় মাদকবিরোধী গণমিছিলে বাধা’ উঠেছে নানা অভিযোগ চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার জুয়েল উদ্দিন সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (IOM) নবনিযুক্ত চিফ অব মিশনের সাক্ষাৎ ওয়ার্ড যুবদলের সভাপতি হিসেবে ওমর ফারুকে চায় স্থানীয়রা কোন নিরাপত্তা ঝুঁকি নেই, পূজা নির্বিঘ্নে ও শান্তিপূর্ণভাবে হবে- স্বরাষ্ট্র উপদেষ্টা ‘কানামাছি শিশুসাহিত্য পুরস্কার ২০২৪’ পেলেন ৫ কৃতিমান লেখক বিআরআরএফ’র সভাপতি রাজা রায়, সাধারণ সম্পাদক আরেফিন মাসুদ ‘দেশে মেডিকেল ডিভাইস তৈরি করলে তা সাধারণ মানুষের কাছে সহজলভ্য হবে’ -স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন প্রতি ৯৯০ জন লোকের বিপরীতে হাসপাতালে বেড রয়েছে ১টি : স্বাস্থ্যমন্ত্রী ইসরায়েলি হত্যাযজ্ঞে চুপ থেকে বিএনপি-জামায়াত গাজায় গণহত্যার পক্ষে অবস্থান নিয়েছে : পররাষ্ট্রমন্ত্রী

র‌্যাব-৭, চট্টগ্রাম ৭৯,২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে।

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২২
  • ৮৬১ Time View

নিজস্ব প্রতিবেদকঃ

র‌্যাব-৭, চট্টগ্রাম গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, কক্সবাজার এলাকায় কতিপয় মাদক ব্যবসায়ী মায়ানমার হতে সাগর পথে ইয়াবা ট্যাবলেট আনয়ন করে পরবর্তীতে চট্টগ্রাম, বান্দরবান, কক্সবাজার এবং ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে পাচার করার উদ্দেশ্যে মজুদ করে রেখেছে। উক্ত তথ্যের ভিত্তিতে র‌্যাব-৭, চট্টগ্রাম এর একটি চৌকস আভিযানিক দল কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন টেকনাফ টু কক্সবাজার সড়কের পশ্চিম পার্শ্বে ফেয়ারী ঘাট ব্রীজের পার্শ্বে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে আসামী মোঃ আইয়ুব (৩৭), পিতা-মৃত কাছিম, সাং-চারপাড়া, গোরাকঘাটা, থানা-মহেশখালী, জেলা-কক্সবাজারকে আটক করে। পরবর্তীতে উপস্থিত স্বাক্ষীদের সম্মুখে আসামীর হাতে থাকা প্লাস্টিকের বস্তার ভিতর হতে ২০,০০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এছাড়াও আসামীকে ব্যাপক জিজ্ঞাসাবাদে আসামীর দেওয়া তথ্য মতে উক্ত স্থান হতে ২০০ গজ সামনে একটি বাড়িতে মাটির নিচে রক্ষিত অবস্থায় ৫৯,২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ সর্বমোট ৭৯,২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদে আরো জানা যায় যে, সে দীর্ঘদিন যাবৎ মায়ানমার হতে সাগর পথে ইয়াবা ট্যাবলেট আনয়ন করে পরবর্তীতে তা চট্টগ্রাম, বান্দরবান, কক্সবাজার এবং ঢাকাসহ দেশের অন্যান্য অঞ্চলের মাদক ব্যবসায়ীদের নিকট পাচার করে আসছে। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ০২ কোটি ৩৮ লক্ষ টাকা। গ্রেফতারকৃত আসামী এবং উদ্ধারকৃত মাদকদ্রব্য সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে কক্সবাজার জেলার টেকনাফ মডেল থানায় একটি মাদক মামলা রুজু হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Customized BY WooHostBD