1. admin@dailyprohoralo.com : admin : H M ABDUR RAZZAQUE RAZ
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০০ অপরাহ্ন
শিরোনামঃ
আশুলিয়ায় মাদকবিরোধী গণমিছিলে বাধা’ উঠেছে নানা অভিযোগ চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার জুয়েল উদ্দিন সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (IOM) নবনিযুক্ত চিফ অব মিশনের সাক্ষাৎ ওয়ার্ড যুবদলের সভাপতি হিসেবে ওমর ফারুকে চায় স্থানীয়রা কোন নিরাপত্তা ঝুঁকি নেই, পূজা নির্বিঘ্নে ও শান্তিপূর্ণভাবে হবে- স্বরাষ্ট্র উপদেষ্টা ‘কানামাছি শিশুসাহিত্য পুরস্কার ২০২৪’ পেলেন ৫ কৃতিমান লেখক বিআরআরএফ’র সভাপতি রাজা রায়, সাধারণ সম্পাদক আরেফিন মাসুদ ‘দেশে মেডিকেল ডিভাইস তৈরি করলে তা সাধারণ মানুষের কাছে সহজলভ্য হবে’ -স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন প্রতি ৯৯০ জন লোকের বিপরীতে হাসপাতালে বেড রয়েছে ১টি : স্বাস্থ্যমন্ত্রী ইসরায়েলি হত্যাযজ্ঞে চুপ থেকে বিএনপি-জামায়াত গাজায় গণহত্যার পক্ষে অবস্থান নিয়েছে : পররাষ্ট্রমন্ত্রী

মানবিকতার দৃষ্টান্ত পুনাক ও ডিসি গুলশান

Reporter Name
  • Update Time : সোমবার, ৭ ফেব্রুয়ারী, ২০২২
  • ৯০২ Time View

গত কিছুদিন পূর্বে সুশ্রী এক বাচ্চার সাথে এক মহিলার একটি স্থিরচিত্র সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়। উক্ত পোস্টের পোস্টদাতা সন্দেহ প্রকাশ করেন এই বলে যে, বাচ্চাটি ভদ্রমহিলার নাও হতে পারে। হয়তো ভিক্ষাবৃত্তি বা অন্য কোনো উদ্দেশ্যে এই বাচ্চাটিকে আনা হয়েছে মর্মে অনেকেই সন্দেহ পোষণ করেন। পোস্টটি সামাজিক মাধ্যমে ভাইরাল হলে, পুলিশ নারী কল্যাণ সমিতি’র সম্মানিত সভানেত্রী জনাব জীশান মির্জার তা নজরে আসলে তিনি তৎক্ষনাৎ গুলশান বিভাগের ডিসি মহোদয় জনাব মোঃ আসাদুজ্জামান পিপিএম (বার)কে উক্ত পোস্টের বিষয়ে অবহিত করে ব্যবস্থা গ্রহণের জন্য বলেন।

সম্মানিত পুনাক সভানেত্রীর পক্ষ থেকে অবগত হওয়ার পরপরই ডিসি গুলশান মহোদয় অফিসার ইনচার্জ বনানীকে ওই বাচ্চাসহ মহিলাকে খুঁজে বের করার জোর নির্দেশ প্রদান করেন। পরবর্তী সময়ে ওসি বনানী কড়াইল বস্তি এলাকা থেকে ওই ছোট্ট বাচ্চাসহ তার পরিবারকে খুঁজে বের করেন এবং যাচাই করে জানতে পারেন এটি মোঃ আব্দুল জব্বার ও স্ত্রী বানেছা বেগম দম্পতির সন্তান এবং তার ডাক নাম তুফান। উল্লেখ্য আব্দুল জব্বার ০৩ টি বিয়ে করেছেন। তুফান তার তৃতীয় ঘরের সন্তান।

আজ ০৭/০২/২০২২ বেলা ৩ টায় উপ পুলিশ কমিশনার, গুলশান বিভাগের কার্যালয়ে তুফান ও তার ভাই, বোনেরা মা, বাবাসহ ডিসি গুলশান মহোদয়ের সাথে সাক্ষাৎ করতে আসলে তুফানের বাবা, মা জানায়, করোনাকালে তার ও তার স্ত্রীর কাজ চলে যাওয়ায় সন্তানদের লেখাপড়া সংক্রান্ত খরচ ও অন্যান্য আনুষঙ্গিক খরচ চালাতে তারা হিমশিম খাচ্ছে।

এসময় ডিসি গুলশান মহোদয় তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করে দেয়ার বিষয়ে আশ্বাস প্রদান করেন এবং একইসাথে আপাতত সন্তানদের লেখাপড়া ও আনুষঙ্গিক খরচাদি চালিয়ে নেবার আশ্বাসও প্রদান করেন। এসময় গুলশান বিভাগের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণও উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Customized BY WooHostBD