1. admin@dailyprohoralo.com : admin : H M ABDUR RAZZAQUE RAZ
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২২ পূর্বাহ্ন
শিরোনামঃ
আশুলিয়ায় মাদকবিরোধী গণমিছিলে বাধা’ উঠেছে নানা অভিযোগ চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার জুয়েল উদ্দিন সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (IOM) নবনিযুক্ত চিফ অব মিশনের সাক্ষাৎ ওয়ার্ড যুবদলের সভাপতি হিসেবে ওমর ফারুকে চায় স্থানীয়রা কোন নিরাপত্তা ঝুঁকি নেই, পূজা নির্বিঘ্নে ও শান্তিপূর্ণভাবে হবে- স্বরাষ্ট্র উপদেষ্টা ‘কানামাছি শিশুসাহিত্য পুরস্কার ২০২৪’ পেলেন ৫ কৃতিমান লেখক বিআরআরএফ’র সভাপতি রাজা রায়, সাধারণ সম্পাদক আরেফিন মাসুদ ‘দেশে মেডিকেল ডিভাইস তৈরি করলে তা সাধারণ মানুষের কাছে সহজলভ্য হবে’ -স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন প্রতি ৯৯০ জন লোকের বিপরীতে হাসপাতালে বেড রয়েছে ১টি : স্বাস্থ্যমন্ত্রী ইসরায়েলি হত্যাযজ্ঞে চুপ থেকে বিএনপি-জামায়াত গাজায় গণহত্যার পক্ষে অবস্থান নিয়েছে : পররাষ্ট্রমন্ত্রী

খুলনা মহানগরীতে ছুরিকাঘাতে নৃশংসভাবে যুবককে হত্যার প্রধান আসামীকে গ্রেফতার করেছে র‌্যাব-৬

Reporter Name
  • Update Time : রবিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২২
  • ৮২৩ Time View

ডেস্ক সংবাদঃ

গত ইং ৩০/০১/২০২২ তারিখ খুলনা মহানগরীতে সবুজ নামে যুবককে নৃশংসভাবে ছুরিকাঘাতে হত্যা করা হয় বলে জানা যায়। উক্ত হত্যাকানন্ডের পর থেকেই র‌্যাব-৬ ঘটনার মূল রহস্য উদঘাটন, অপরাধীদের শনাক্ত ও জড়িত আসামীদের গ্রেফতারের লক্ষ্যে অভিযান শুরু করে। উক্ত হত্যাকান্ডটি স্থানীয়ভাবে বেশ চাঞ্চলের সৃষ্টি করে। ভিকটিমের মা মামলার বাদী মোসাঃ হোসনেয়ারা(৫৫) লিখিতভাবে অভিযোগ করে যে, তার ছেলে মিজানুর রহমান সবুজ (৩৪) গত প্রায় ৪ বছর পূর্বে মামলার ৩নং আসামী রেশমা আক্তার (২৩) কে বিবাহ করে। বিবাহের পর থেকে রেশমা আক্তার তার খালাতো ভাই আব্দুল্লাহ সাথে পরকিয়ায় করে। এ নিয়া সবুজ ও রেশমার সংসারে অশান্তির সৃষ্টি হয় এবং ঝগড়াঝাটি চলতে থাকে। গত ইং ২৯/১/২০২২ তারিখ সবুজ ও স্ত্রীর রেশমা আক্তারের মধ্যে ঝগড়া হয়। একই তারিখ রাত অনুমান ০৯.৩০ ঘটিকার সময় ভিকটিম সবুজ মোটরসাইকেল যোগে বাসায় ফেরার পথে খুলনা থানাধীন মিয়াপাড়া নতুন রাস্তা পাইপের মোড় নামক স্থানে পৌছালে আসামী রেশমার পরিকল্পনা মতে প্রধান আসামী সাগর সহ অন্যান্য আসামীরা সবুজের মোটরসাইকেলের গতিরোধ করে আসামী সাগর ধারালো চাকু দ্বারা সবুজের বুকে ও পিঠে কয়েকটি কোপ দিয়ে সবুজকে হত্যা করে আসামীরা চলে যায়। ঘটনার পর থেকে র‌্যাব-৬ উক্ত মামলার আসামী গ্রেফতারের লক্ষ্যে ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা তৎপরতা অব্যাহত রাখে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মূল আসামী সাগর খাগড়াছড়িতে আত্নগোপনে আছে বলে জানা যায়। এরই ধারাবাহিকতায় র‌্যাব-৬ খুলনার একটি আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে উক্ত মামলার এজাহার নামীয় প্রধান আসামী ১। মোঃ সাগর (২৮), পিতা-মোঃ সিদ্দিকুর রহমান, সাং-পূর্ব বানিয়াখামার, রাস্তারমাথা, থানা-লবনচড়া, জেলা-খুলনাকে খাগড়াছড়ি গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামীকে খুলনা সদর থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Customized BY WooHostBD