1. admin@dailyprohoralo.com : admin : H M ABDUR RAZZAQUE RAZ
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন
শিরোনামঃ
সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (IOM) নবনিযুক্ত চিফ অব মিশনের সাক্ষাৎ ওয়ার্ড যুবদলের সভাপতি হিসেবে ওমর ফারুকে চায় স্থানীয়রা কোন নিরাপত্তা ঝুঁকি নেই, পূজা নির্বিঘ্নে ও শান্তিপূর্ণভাবে হবে- স্বরাষ্ট্র উপদেষ্টা ‘কানামাছি শিশুসাহিত্য পুরস্কার ২০২৪’ পেলেন ৫ কৃতিমান লেখক বিআরআরএফ’র সভাপতি রাজা রায়, সাধারণ সম্পাদক আরেফিন মাসুদ ‘দেশে মেডিকেল ডিভাইস তৈরি করলে তা সাধারণ মানুষের কাছে সহজলভ্য হবে’ -স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন প্রতি ৯৯০ জন লোকের বিপরীতে হাসপাতালে বেড রয়েছে ১টি : স্বাস্থ্যমন্ত্রী ইসরায়েলি হত্যাযজ্ঞে চুপ থেকে বিএনপি-জামায়াত গাজায় গণহত্যার পক্ষে অবস্থান নিয়েছে : পররাষ্ট্রমন্ত্রী যুব ও ক্রীড়ার উন্নয়নে একযোগে কাজ করবে বাংলাদেশ-চীন বাংলাদেশে ৯টি আইকনিক মসজিদ স্থাপনে সৌদি রাষ্ট্রদূতের সম্মতি

টঙ্গী পূর্ব থানার পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগ

Reporter Name
  • Update Time : বুধবার, ১৯ জানুয়ারী, ২০২২
  • ১১২৬ Time View

জাহাঙ্গীর আকন্দ: (টঙ্গী) প্রতিনিধি : গাজীপুরের টঙ্গীতে টাকার বিনিময়ে আসামিকে ছেড়ে দেওয়ার কথা বলে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে এক পুলিশ সদস্যের বিরুদ্ধে। অভিযুক্ত মমিনুল ইসলাম টঙ্গী পূর্ব থানার সহকারী উপ-পরিদর্শক।

তার বিরুদ্ধে অভিযোগ, মাদকসহ আটকের পর আসামীকে ছেড়ে দেওয়ার কথা বলে আসামির স্ত্রীর নিকট ২০ হাজার টাকা দাবি করেছেন তিনি। পরে আসামির স্ত্রী ১৬ হাজার ৭০০ টাকা পরিশোধ করলেও আসামিকে না ছেড়ে থানায় এনে মাদক মামলা দিয়েছে ওই পুলিশ কর্মকর্তা।
টাকা নেওয়ার কথা স্বীকারও করেছেন পুলিশের এএসআই মমিনুল ইসলাম। তিনি বলেন, বিষয়টি ওসি স্যারও অবগত আছেন।
মঙ্গলবার রাত সাড়ে ৯টায় আরিচপুর বউ বাজার এলাকা থেকে অমিত হাসানকে আটক করা হয়। অমিত টঙ্গীর দক্ষিণ আরিচপুর এলাকার কাজী ভিলায় স্ত্রী-সন্তান নিয়ে বসবাস করেন।
অমিতের স্ত্রী বৃষ্টি জানায়, অমিতকে আটকের পরপরই টঙ্গী পূর্ব থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মোমিনুল ইসলাম মুঠোফোনে যোগাযোগ করে ২০ হাজার টাকা নিয়ে বউ বাজার রেলগেইট এলাকায় দেখা করতে বলেন। পরে ১৩ দিনের সন্তানকে খালি বাসায় রেখে টঙ্গী বাজার এলাকায় একটি জুয়েলারীর দোকানে স্বর্ণালঙ্কার বন্ধক রেখে ১৬ হাজার ৭’শ টাকা নিয়ে এএসআই মমিনুলের হাতে তুলে দেই।
টাকা বুঝে পাওয়ার পর মমিনুল জানায়, মধুমিতা রেলগেইট এলাকায় গিয়ে তোমার স্বামীকে ছেড়ে দিবো; তুমি বাসায় চলে যাও। কিন্তু আমার স্বামীকে না ছেড়ে থানায় নিয়ে যান তিনি। পরে পুলিশের মোটরসাইকেলের পেছনে ছুটতে ছুটতে টঙ্গী পূর্ব থানার গেইট পর্যন্ত চলে আসি। তখন এএসআই মমিনুল জানায়, তোমার স্বামীকে ছাড়া যাবে না। তাকে ৫০০ পিচ ইয়াবার মামলায় চালান দেয়া হবে। এ কথা শুনে টাকা ফেরত চাইলে এএসআই মমিনুল আমাকেও শরীরে করে মাদক পাচারের অভিযোগ এনে মামলা দিয়ে চালান করার হুমকি দেয়। পরে গণমাধ্যম কর্মীদের উপস্থিত টের পেয়ে ৮ হাজার টাকা ফেরত দেয়।
বৃষ্টি আরও অভিযোগ করে বলেন, স্বামীকে ছেড়ে দেয়ার জন্য এএসআই মমিনুল ইসলামকে ১৬হাজার ৭০০ টাকা দিয়েছি। কিন্তু তিনি আমাকে ৮ হাজার টাকা ফেরত দিয়েছে। বাকি টাকা দিয়ে মাল (ইয়াবা) কিনে মামলা দিবে বলে জানায় মমিনুল। আটকের সময় অমিতের কাছে ৮ পিছ ইয়াবা পাওয়ার কথা জানালেও বুধবার দুপুরে ৫২ পিস ইয়াবা সহ গ্রেপ্তার দেখিয়ে তাকে আদালতে পাঠিয়েছে। বাকি ইয়াবা গুলো আসলো কোথা থেকে..?
এবিষয়ে অভিযুক্ত সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মমিনুল ইসলামের সঙ্গে যোগাযোগ করলে তিনি টাকা নেওয়ার বিষয়টি স্বীকার করে বলেন, বিষয়টি ওসি স্যার অবগত আছেন। ওসি স্যারের নির্দেশে কিছু টাকা ফেরতও দিয়েছি। আর আমাদের মাল (ইয়াবা) কিনতে কিছু খরচ আছে। তাই বাকি টাকা রেখে দিছি।
এ বিষয়ে যোগাযোগ করা হলে টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জাবেদ মাসুদ বলেন, আমি বিষয়টা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছি। যদি সে এমন কিছু বলে থাকে তাহলে তাকে অবশ্যই শাস্তি পেতে হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Customized BY WooHostBD