1. admin@dailyprohoralo.com : admin : H M ABDUR RAZZAQUE RAZ
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৯:৫০ অপরাহ্ন
শিরোনামঃ
ওয়ার্ড যুবদলের সভাপতি হিসেবে ওমর ফারুকে চায় স্থানীয়রা কোন নিরাপত্তা ঝুঁকি নেই, পূজা নির্বিঘ্নে ও শান্তিপূর্ণভাবে হবে- স্বরাষ্ট্র উপদেষ্টা ‘কানামাছি শিশুসাহিত্য পুরস্কার ২০২৪’ পেলেন ৫ কৃতিমান লেখক বিআরআরএফ’র সভাপতি রাজা রায়, সাধারণ সম্পাদক আরেফিন মাসুদ ‘দেশে মেডিকেল ডিভাইস তৈরি করলে তা সাধারণ মানুষের কাছে সহজলভ্য হবে’ -স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন প্রতি ৯৯০ জন লোকের বিপরীতে হাসপাতালে বেড রয়েছে ১টি : স্বাস্থ্যমন্ত্রী ইসরায়েলি হত্যাযজ্ঞে চুপ থেকে বিএনপি-জামায়াত গাজায় গণহত্যার পক্ষে অবস্থান নিয়েছে : পররাষ্ট্রমন্ত্রী যুব ও ক্রীড়ার উন্নয়নে একযোগে কাজ করবে বাংলাদেশ-চীন বাংলাদেশে ৯টি আইকনিক মসজিদ স্থাপনে সৌদি রাষ্ট্রদূতের সম্মতি গণমাধ্যমের স্বাধীনতার জায়গায় কোনো সমস্যা সরকার চায়না -তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

আগ্নেয়াস্ত্র, গুলি ও ইয়াবাসহ শীর্ষ সন্ত্রাসী জিসান গ্রুপের ৭ সদস্য গ্রেফতার

Reporter Name
  • Update Time : সোমবার, ২৭ ডিসেম্বর, ২০২১
  • ৮০৫ Time View

 

নিজস্ব প্রতিবেদকঃ  ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর গোয়েন্দা গুলশান বিভাগের একটি টিম বিশেষ অভিযান পরিচালনা করে শীর্ষ সন্ত্রাসী জিসান গ্রুপের সাত অস্ত্রধারী চাঁদাবাজকে গ্রেফতার করেছে।

গ্রেফতারকৃতরা হলো মোঃ নাসির, কাওছার আহমেদ ইমন, মোহাম্মদ জীবন হোসেন, মোঃ ওমর খৈয়াম নিরু, ফারহান মাসুদ সোহান, মোঃ আসলাম ও মোঃ মহিন উদ্দিন জালাল।

আজ সোমবার (২৭ ডিসেম্বর) বেলা ১২ টায় ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ বিষয়ে বিস্তারিত জানান ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার এ কে এম হাফিজ আক্তার, বিপিএম (বার)।

ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার বলেন, গত ১৯ নভেম্বর ২০২১ তারিখ পূর্ব বাড্ডা আলিফ নগর এলাকার জেনারেটর ব্যবসায়ী শহিদুল ইসলাম খান ওরফে টুটুলকে সন্ধ্যা ৬:৫১ টায় অজ্ঞাতনামা একজন ব্যক্তি ফোন করে ৫ লক্ষ টাকা চাঁদা দাবি করে। চাঁদার টাকা সঠিক সময় না দিলে সন্তানসহ পরিবারের উপরে হামলা করা হবে বলে হুমকি দেয়। পরবর্তীতে ২১ নভেম্বর ২০২১ তারিখে বিকাল ৩:১০ টায় জেনারেটর ব্যবসায়ী টুটুলের ব্যবসা প্রতিষ্ঠানে অজ্ঞাতনামা ২/৩ জন ব্যক্তি প্রবেশ করে চাঁদার টাকা দাবি করে এবং কোমর থেকে পিস্তল বের করে গুলি করে চলে যায়। পুনরায় ফোন করে দাবিকৃত চাঁদার ৫ লক্ষ টাকা দাবি করে। এ সংক্রান্তে বাড্ডা থানায় একটি মামলা রুজু হয়। মামলাটি ছায়া তদন্ত শুরু করে গোয়েন্দা পুলিশের গুলশান বিভাগ।

তিনি বলেন, মামলাটি তদন্তকালে তথ্য প্রযুক্তির সহায়তায় মঙ্গলবার (২১ ডিসেম্বর ২০২১) রাজধানীর রামপুরা এলাকা হতে সন্ত্রাসী মোঃ নাসিরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত নাসিরের দেয়া তথ্যের ভিত্তিতে রবিবার (২৬ ডিসেম্বর) ধারাবাহিক অভিযানে রাজধানীর বাড্ডা ও বান্দরবান জেলা হতে কাওছার, জীবন, নিরু, সোহান, আসলাম ও মহিনউদ্দিন জালালকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশের গুলশান জোনাল টিম। গ্রেফতারের সময় তাদের হেফাজত হতে ৩টি আগ্নেয়াস্ত্র, ১৩ রাউন্ড গুলি এবং ৬০০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

তিনি বলেন, দুবাইয়ে অবস্থানরত শীর্ষ সন্ত্রাসী জিসান ও তার ভাই শামিম এবং কাশিমপুর কারাগারে থাকা ফাঁসির দন্ডপ্রাপ্ত সন্ত্রাসী মামুনের ক্যাডার ইমন, জীবন এবং নিরুর টাকার প্রয়োজন হলে তারা এলাকার বড় ভাই মোঃ মহিনউদ্দিন জালালের কাছে যায়। তাদেরকে একটি ‘কাজ’ অর্থাৎ ‘টার্গেট’ দেয়ার জন্য বলে। পরবর্তীতে মোঃ মহিনউদ্দিন জালাল জেনারেটর ব্যবসায়ী শহিদুল ইসলাম টুটুলের খোঁজ দেয়। নীরু, জীবন, ইমন কাজটি করার জন্য বাসের হেলপার নাসিরকে ঠিক করে। কিভাবে গুলি করতে হবে তা নাসিরকে ক্যাডার জীবন শিখিয়ে দেয়।গ্রেফতারকৃতরা দুবাইপ্রবাসী চিহ্নিত শীর্ষ সন্ত্রাসী জিসানের ক্যাডার বলে স্বীকার করে। তথ্য প্রযুক্তির উপাত্ত বিশ্লেষণে দুবাই প্রবাসী চিহ্নিত শীর্ষ সন্ত্রাসী জিসানের সাথে তাদের সম্পৃক্ততা পাওয়া যায় মর্মে তিনি জানান।

গোয়েন্দা পুলিশের গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার মশিউর রহমান বিপিএম, পিপিএম এর নির্দেশনায় গুলশান জোনাল টিমের টিম লিডার অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মাহবুবুল হক সজীব এর নেতৃত্বে এ অভিযানটি পরিচালিত হয় বলে প্রতিবেদককে জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Customized BY WooHostBD