1. admin@dailyprohoralo.com : admin : H M ABDUR RAZZAQUE RAZ
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০০ অপরাহ্ন
শিরোনামঃ
আশুলিয়ায় মাদকবিরোধী গণমিছিলে বাধা’ উঠেছে নানা অভিযোগ চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার জুয়েল উদ্দিন সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (IOM) নবনিযুক্ত চিফ অব মিশনের সাক্ষাৎ ওয়ার্ড যুবদলের সভাপতি হিসেবে ওমর ফারুকে চায় স্থানীয়রা কোন নিরাপত্তা ঝুঁকি নেই, পূজা নির্বিঘ্নে ও শান্তিপূর্ণভাবে হবে- স্বরাষ্ট্র উপদেষ্টা ‘কানামাছি শিশুসাহিত্য পুরস্কার ২০২৪’ পেলেন ৫ কৃতিমান লেখক বিআরআরএফ’র সভাপতি রাজা রায়, সাধারণ সম্পাদক আরেফিন মাসুদ ‘দেশে মেডিকেল ডিভাইস তৈরি করলে তা সাধারণ মানুষের কাছে সহজলভ্য হবে’ -স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন প্রতি ৯৯০ জন লোকের বিপরীতে হাসপাতালে বেড রয়েছে ১টি : স্বাস্থ্যমন্ত্রী ইসরায়েলি হত্যাযজ্ঞে চুপ থেকে বিএনপি-জামায়াত গাজায় গণহত্যার পক্ষে অবস্থান নিয়েছে : পররাষ্ট্রমন্ত্রী

বাঙালির ইতিহাসের গুরুত্বপূর্ণ অধ্যায় নিয়ে গবেষণাধর্মী গ্রন্থ ‘নেতা মোদের শেখ মুজিব’এর মোড়ক উন্মোচন, সম্পাদনা পরিষদের আমি একজন গর্বিত সদস্য.

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৭ ডিসেম্বর, ২০২১
  • ৯৯২ Time View

লেখকঃ শরীফ আহমেদ অপু:     বাঙালির ইতিহাসের গুরুত্বপূর্ণ অধ্যায় নিয়ে গবেষণাধর্মী গ্রন্থ ‘নেতা মোদের শেখ মুজিব’ বইটির সম্পাদনা করেন মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এমপি। আমি মো. শরীফ মাহমুদ অপু সম্পাদনা পর্ষদের একজন গর্বিত সদস‍্য।

আজ মঙ্গলবার গণভবনে আনুষ্ঠানিকভাবে বইটির মোড়ক উন্মোচন করেন বঙ্গবন্ধু কন্যা ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় সেখানে উপস্থিত ছিলেন গ্রন্থের সম্পাদক ও মাননীয় স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান এমপি।

‘নেতা মোদের শেখ মুজিব’ পিক্টোরিয়াল গ্রন্থে তুলে ধরা হয়েছে বঙ্গবন্ধুর সময়কালের (১৯৪৯-১৯৭৫) আওয়ামী লীগের সচিত্র ইতিহাস। রাজনৈতিক দল হিসেবে প্রতিষ্ঠা, চড়াই-উতরাই পেরিয়ে বাঙালির কাছে জনপ্রিয় হয়ে ওঠা আওয়ামী লীগে বঙ্গবন্ধুর অবদান এবং অতুলনীয় নেতৃত্বের সঠিক ইতিহাস তুলে ধরা হয়েছে। এই গ্রন্থটিতে আওয়ামী লীগের প্রতিষ্ঠাকাল থেকে ১৯৭৫ সাল পর্যন্ত প্রতিটি সম্মেলন, কেন্দ্রীয় কমিটির সদস্যদের নাম, নির্বাচনী ইশতেহারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দলিল সন্নিবেশিত রয়েছে।

৫১৬ পৃষ্ঠার “নেতা মোদের শেখ মুজিব” গ্রন্থটির পান্ডুলিপি পরিমার্জন এবং সংশোধন করেছেন আওয়ামী লীগ সভাপতি ও বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা।

‘নেতা মোদের শেখ মুজিব’ গ্রন্থের সম্পাদনা পর্ষদে আছেন অধ‍্যাপক ড. খন্দকার বজলুল হক (উপদেষ্টা মন্ডলীর সদস‍্য, বাংলাদেশ আওয়ামী লীগ), মাহবুব উদ্দিন আহমদ বীর বিক্রম (মুজিব নগর সরকারকে গার্ড অব অনার প্রদানে নেতৃত্বদানকারী), অধ্যাপক ড. নাসরীন আহমাদ, এন আই খান (সাবেক সচিব ও কিউরেটর, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘর) , মেজর জেনারেল মো. মজিবুর রহমান (মহাপরিচলক SSF), ড. মো. হারুন অর রশিদ বিশ্বাস (অতিরিক্ত সচিব), সৈয়দ বেলাল হোসেন (অতিরিক্ত সচিব) ও মো. শরীফ মাহমুদ অপু (সিনিয়র তথ্য অফিসার, স্বরাষ্ট্র মন্ত্রণালয়)।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Customized BY WooHostBD