1. admin@dailyprohoralo.com : admin : H M ABDUR RAZZAQUE RAZ
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন
শিরোনামঃ
আশুলিয়ায় মাদকবিরোধী গণমিছিলে বাধা’ উঠেছে নানা অভিযোগ চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার জুয়েল উদ্দিন সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (IOM) নবনিযুক্ত চিফ অব মিশনের সাক্ষাৎ ওয়ার্ড যুবদলের সভাপতি হিসেবে ওমর ফারুকে চায় স্থানীয়রা কোন নিরাপত্তা ঝুঁকি নেই, পূজা নির্বিঘ্নে ও শান্তিপূর্ণভাবে হবে- স্বরাষ্ট্র উপদেষ্টা ‘কানামাছি শিশুসাহিত্য পুরস্কার ২০২৪’ পেলেন ৫ কৃতিমান লেখক বিআরআরএফ’র সভাপতি রাজা রায়, সাধারণ সম্পাদক আরেফিন মাসুদ ‘দেশে মেডিকেল ডিভাইস তৈরি করলে তা সাধারণ মানুষের কাছে সহজলভ্য হবে’ -স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন প্রতি ৯৯০ জন লোকের বিপরীতে হাসপাতালে বেড রয়েছে ১টি : স্বাস্থ্যমন্ত্রী ইসরায়েলি হত্যাযজ্ঞে চুপ থেকে বিএনপি-জামায়াত গাজায় গণহত্যার পক্ষে অবস্থান নিয়েছে : পররাষ্ট্রমন্ত্রী

“সচিবালয়ে স্বাস্থ্য সুরক্ষা আইন প্রণয়ন সংক্রান্ত সভা”

Reporter Name
  • Update Time : সোমবার, ১৮ অক্টোবর, ২০২১
  • ৪০৪ Time View

নিজস্ব প্রতিবেদকঃ
আজ ১৮ অক্টোবর, দুপুরে সচিবালয়ের সভাকক্ষে স্বাস্থ্য সুরক্ষা আইন প্রণয়ন ও বাস্তবায়ন শীর্ষক বিষয়াদি নিয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে সভাপতিত্ব করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক, এমপি। সভায় আরো উপস্থিত ছিলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক মুখ্য সচিব আবুল কালাম আজাদ, স্বাস্থ্য সেবা বিভাগের সিনিয়র সচিব লোকমান হোসেন মিয়া, স্বাস্থ্য শিক্ষা বিভাগের সচিব মো. আলী নূর, সাবেক আইন সচিব, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক সাহান আরা বানু, এনডিসি, জাতীয় জনসংখ্যা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট (নিপোর্ট) এর মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মোঃ শাহজাহানসহ, অন্যান্য ঊর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ। সভায় আলোচকগণ দেশের মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে স্বাস্থ্য সুরক্ষা আইন প্রণয়নের গুরুত্ব তুলে ধরেন। স্বাস্থ্য সুরক্ষা আইনে মানুষের স্বাস্থ্য বীমা করার বিষয়টিতে গুরুত্ব প্রদান করা হয়। দেশের মানুষের স্বাস্থ্য সেবায় কীভাবে পকেট এক্সপেনডিচার (ঊীঢ়বহফরঃঁৎব) কমানো যায় সে ব্যাপারে কাজ করতে সভায় উপস্থিত কর্মকর্তাদের তাগিদ প্রদান করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। স্বাস্থ্যমন্ত্রী সভায় স্বাস্থ্যখাতের নানা অর্জনসমূহ তুলে ধরেন। করোনায় গত দেড় বছর স্বাস্থ্যখাতে কাজের অগ্রগতিতে নানা সমস্যার কথাও বলেন মন্ত্রী।

স্বাস্থ্য সুরক্ষায় স্বাস্থ্য বীমার গুরুত্ব উল্লেখ করাসহ স্বাস্থ্যখাতে আরো বাজেট বৃদ্ধির ব্যাপারে উদ্যোগ নেয়ার গুরুত্ব রয়েছে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী। সভায় স্বাস্থ্যমন্ত্রী বলেন, গত ২০০০-২০০১ সালে স্বাস্থ্যখাতে বাজেট ছিল ২,৬৮৯ কোটি টাকা। বর্তমানে ২০২১-২০২২ অর্থবছরে স্বাস্থ্যখাতে বাজেট হচ্ছে ৩২,৭৩১ কোটি টাকা। গত ২১ বছরে হিসেব করলে স্বাস্থ্যখাতের বাজেট ১২ গুণ বৃদ্ধি পেয়েছে সত্যি; তবে, বিশ্বের উন্নত দেশের দিকে তাকালে দেখা যায়, সেসব দেশের স্বাস্থ্য সেবাখাতে বাজেট বহুগুণ বেশি। আমাদের দেশের প্রতিটি সরকারি হাসপাতালে ধারণ ক্ষমতার থেকে ৩ গুণ বেশি রোগী চিকিৎসা সেবা নিচ্ছে। অথচ আমরা চিকিৎসা সেবায় মোট জিডিপির মাত্র ০.৯ ভাগ ব্যয় করছি। সেখানে উন্নত দেশগুলি জিডিপির ৫ ভাগ বা তারও বেশি ব্যয় করছে। দেশের মানুষের স্বাস্থ্য সেবার জন্য বর্তমান সরকার অনেক কিছুই করছে। স্বাস্থ্য বীমাসহ স্বাস্থ্য সুরক্ষায় কার্যকর আইন প্রণয়ন করা গেলে সেটি স্বাস্থ্য সেবায় একটি যুগান্তকারী কাজ হবে।

সভায় ধন্যবাদ জ্ঞাপন করে বক্তব্য রাখেন স্বাস্থ্য সেবা বিভাগের সিনিয়র সচিব লোকমান হোসেন মিয়া।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Customized BY WooHostBD