1. admin@dailyprohoralo.com : admin : H M ABDUR RAZZAQUE RAZ
  2. saifmasrur@gmail.com : saif masrur : saif masrur
জনতার ইউএনও সাফল্যের একটি বছর - দৈনিক প্রহর আলো
শনিবার, ১১ জুলাই ২০২৬, ০২:২৫ পূর্বাহ্ন

জনতার ইউএনও সাফল্যের একটি বছর

Reporter Name
  • Update Time : শনিবার, ৯ অক্টোবর, ২০২১
  • ১০২৬ Time View

এন এইচ কে মিঠু
সফলতার সাথে এক বছর পূর্ণ করে দ্বিতীয় বছরে পদার্পণ করলেন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) একরামুল ছিদ্দিক।
২০২০ সালের ৬ অক্টোবর তিনি উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদান করেন।যোগদানের পর বিভিন্ন জনহিতকর কর্মকাণ্ডের মধ্য দিয়ে ইতোমধ্যে নবীনগরের মানুষের নজর কেড়েছেন তিনি।
জাতির জনকের শতবর্ষ পালনসহ করোনা মহামারীর সময় অসহায় গরীব মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ, মোবাইল কোর্ট পরিচালনা ও নিয়মিত বাজার মনিটরিং থেকে শুরু করে সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে তার সরব উপস্থিতি জনগণের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।
এছাড়াও ভূমিহীন ৫ শত পরিবারের জন্য ৫০০ ঘর নির্মাণ,অসহায় মুক্তিযোদ্ধাদের ঘরসহ আরো অনেকের ঘর নির্মাণের কাজ প্রক্রিয়াধীন রয়েছে।গ্রামীণ দাঙ্গা প্রতিরোধ,বাল্যবিবাহ নিরোধ,এলাকার উন্নয়নে বিভিন্ন ধরণের উন্নয়নমূলক প্রকল্প গ্রহণ,শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সার্বিক মান উন্নয়নে কাজ করেছেন তিনি।বিশেষ করে করোনা মহামারীতে জীবনের ঝুঁকি নিয়ে দিন রাত পরিশ্রম করে গেছেন।ঘরে ঘরে খাবার পৌঁছে দিতে চেষ্টা করেছেন।ধর্মীয় উপাসনালয়ে মসজিদ,মন্দিরসহ উন্নয়নে ব্যাপক ভূমিকা রেখেছেন। রাস্তাঘাটের উন্নয়নের বিষয়েও রয়েছে ভুমিকা।এছাড়াও মাদক,সন্ত্রাস থেকে এলাকাকে রক্ষা করতে নিরলস ভাবে পরিশ্রম করে যাচ্ছেন।
এরকম নানাবিধ সফলতার মধ্য দিয়েই এক বছর পূর্ণ করলেন নবীনগরের উপজেলা নির্বাহী অফিসার একরামুল ছিদ্দিক।ইতোমধ্যে তার সততা, কর্মদক্ষতা ও পরিশ্রম দিয়ে সাধারণ মানুষের কাছে প্রিয় ব্যক্তিত্ব হয়ে উঠেছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা একরামুল ছিদ্দিক বলেন,শত বাধা বিপত্তি পেরিয়ে সকলের সহযোগিতা নিয়ে এভাবেই সামনের দিকে এগিয়ে যেতে চাই।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Customized BY WooHostBD