1. admin@dailyprohoralo.com : admin : H M ABDUR RAZZAQUE RAZ
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
আশুলিয়ায় মাদকবিরোধী গণমিছিলে বাধা’ উঠেছে নানা অভিযোগ চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার জুয়েল উদ্দিন সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (IOM) নবনিযুক্ত চিফ অব মিশনের সাক্ষাৎ ওয়ার্ড যুবদলের সভাপতি হিসেবে ওমর ফারুকে চায় স্থানীয়রা কোন নিরাপত্তা ঝুঁকি নেই, পূজা নির্বিঘ্নে ও শান্তিপূর্ণভাবে হবে- স্বরাষ্ট্র উপদেষ্টা ‘কানামাছি শিশুসাহিত্য পুরস্কার ২০২৪’ পেলেন ৫ কৃতিমান লেখক বিআরআরএফ’র সভাপতি রাজা রায়, সাধারণ সম্পাদক আরেফিন মাসুদ ‘দেশে মেডিকেল ডিভাইস তৈরি করলে তা সাধারণ মানুষের কাছে সহজলভ্য হবে’ -স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন প্রতি ৯৯০ জন লোকের বিপরীতে হাসপাতালে বেড রয়েছে ১টি : স্বাস্থ্যমন্ত্রী ইসরায়েলি হত্যাযজ্ঞে চুপ থেকে বিএনপি-জামায়াত গাজায় গণহত্যার পক্ষে অবস্থান নিয়েছে : পররাষ্ট্রমন্ত্রী

বাংলা টিভির সাংবাদিক রুমনকে মেঠোফোনে হুমকি

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৫ অক্টোবর, ২০২১
  • ৬৫৬ Time View

জসিম উদ্দীন:  থানায় জিডি- মুঠোফোনে কল করে টাকা দাবী এবং অকথ্য ভাষায় গালাগালসহ সাংবাদিকতা করতে না দেয়ার হুমকি দেয়া হয়েছে বেসরকারী টেলিভিশন বাংলা টিভির রিপোর্টার মোস্তাফিজুর রহমান রুমনকে।

আজ (মঙ্গলবার) সকালে সাংবাদিক মোস্তাফিজুর রহমান রুমনের ব্যক্তিগত মুঠোফোনে একটি অপরিচিত নাম্বার (০১৭১৬৬১৭১২৭) থেকে কল দিয়ে এক ব্যক্তি হুমকি প্রদান করা হয়। হুমকিদাতা নিজেকে ইয়াছিন শরীফ ওরফে আব্দুল মালেক নামে পরিচয় দিয়ে সে টাকা দাবী করে এবং টাকা নিয়ে উত্তরা ১১নং সেক্টরের ১০নং রোডের একটি বাড়ির সামনে দেখা করতে বলে। টাকা না নিয়ে আসলে দেখে নেয়ার হুমকি দেয়া হয় এই গণমাধ্যমকর্মীকে।

হুমকিদাতাকে সাংবাদিক মোস্তাফিজুর রহমান রুমন ‘আপনি কার সাথে কথা বলছেন’ প্রশ্ন করলে হুমকিদাতা প্রতিউত্তরে বলেন ‘তুই তো শেখ হাসিনা’। এসময় হুমকিদাতা তাকে থানায় গিয়ে মানহানি মামলা করতে বলে এবং অশ্রাব্য ভাষায় গালাগাল করতে থাকে।

অকথ্য ভাষায় গালগাল, চাঁদা দাবী ও হুমকির প্রেক্ষিতে তুরাগ থানায় এ ব্যাপারে সাধারণ ডায়েরি (জিডি) করেছে মোস্তাফিজুর রহমান রুমন। যার জিডি নং- ৩০৭, তারিখ- ০৫/১০/২০২১ইং।

উল্লেখ্য যে, এ ঘটনার একদিন আগে (গতকাল) সোমবার একই নাম্বার থেকে তার মায়ের মোবাইলে কল দিয়ে ভয়ভীতি দেখানো হয়। আজ মঙ্গলবার তার ব্যক্তিগত মুঠোফোনে কল দিয়ে চাঁদা চেয়ে হুমকি দেয়া হয়। জিডির বিষয়ে দ্রুত ব্যবস্থা নেয়া হবে বলে জানান তুরাগ থানার দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Customized BY WooHostBD