1. admin@dailyprohoralo.com : admin : H M ABDUR RAZZAQUE RAZ
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৪ অপরাহ্ন
শিরোনামঃ
আশুলিয়ায় মাদকবিরোধী গণমিছিলে বাধা’ উঠেছে নানা অভিযোগ চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার জুয়েল উদ্দিন সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (IOM) নবনিযুক্ত চিফ অব মিশনের সাক্ষাৎ ওয়ার্ড যুবদলের সভাপতি হিসেবে ওমর ফারুকে চায় স্থানীয়রা কোন নিরাপত্তা ঝুঁকি নেই, পূজা নির্বিঘ্নে ও শান্তিপূর্ণভাবে হবে- স্বরাষ্ট্র উপদেষ্টা ‘কানামাছি শিশুসাহিত্য পুরস্কার ২০২৪’ পেলেন ৫ কৃতিমান লেখক বিআরআরএফ’র সভাপতি রাজা রায়, সাধারণ সম্পাদক আরেফিন মাসুদ ‘দেশে মেডিকেল ডিভাইস তৈরি করলে তা সাধারণ মানুষের কাছে সহজলভ্য হবে’ -স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন প্রতি ৯৯০ জন লোকের বিপরীতে হাসপাতালে বেড রয়েছে ১টি : স্বাস্থ্যমন্ত্রী ইসরায়েলি হত্যাযজ্ঞে চুপ থেকে বিএনপি-জামায়াত গাজায় গণহত্যার পক্ষে অবস্থান নিয়েছে : পররাষ্ট্রমন্ত্রী

টঙ্গীতে মোটর সাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেফতার তিনটি চোরাই মোটর সাইকেল উদ্ধার

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৫ অক্টোবর, ২০২১
  • ৬৪১ Time View

জাহাঙ্গীর আকন্দ : (টঙ্গী) প্রতিনিধি :

গাজীপুরের টঙ্গীতে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্যকে গ্রেফতার করেছে টঙ্গী পূর্ব থানা পুলিশ। এসময় তাদের কাছ থেকে তিনটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়।
মঙ্গলবার ৫ অক্টোবর নরসিংদী ও সিলেট জেলার বিভিন্নস্থানে অভিযানে চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
আটককৃত বিল্লাল হোসেন (২৮) নরসিংদী জেলার শিবপুর থানার পুটিয়া, মুনসেফেরচর গ্রামের কামরুজ্জামানের ছেলে, রায়হান মিয়া(২০) হবিগঞ্জের নবীগঞ্জ থানার দীঘলবাগ এলাকার আব্দুল হাফিজের ছেলে,শঙ্কর দাস সুমেল(৩৪), সিলেট জেলার গোয়াইনঘাট থানার মিত্তিমহল এলাকার মৃত ওমেশ দাসের ছেলে, বিজয় দেব (২৪) সিলেট নগরীর দক্ষিন সুরমা থানার শিববাড়ি এলাকার জুতিষ দেবের ছেলে।
পুলিশ জানায়, টঙ্গী পূর্ব থানার উপ পরিদর্শক ইয়াসিন আরাফাতের নেতৃত্বে একটি অভিযানিক দল নরসিংদী ও সিলেট নগরীর বিভিন্নস্থানে অভিযান চালিয়ে মোটরসাইকেল চোর চক্রের চার সদস্যকে গ্রেফতার করতে সক্ষম হয় এসময় তাদের কাছ থেকে তিনটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়।
এবিষয়ে কথা হলে টঙ্গী জোনের সহকারী পুলিশ কমিশনার পিযুষ কুমার দে জানান, সম্প্রতি মোটরসাইকেল চুরি যাওয়ার একটি অভিযোগের তদন্তে বেরিয়ে আশা তথ্যের ভিত্তিতে প্রযুক্তির সহায়তার নরসিংদী ও সিলেট থেকে তাদের আটক করা হয়। তাদের বিরুদ্ধে নিয়মিত আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে এই চক্রের বাকি সদস্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Customized BY WooHostBD