1. admin@dailyprohoralo.com : admin : H M ABDUR RAZZAQUE RAZ
  2. saifmasrur@gmail.com : saif masrur : saif masrur
টঙ্গীতে চুরি করতে এসে ভবন থেকে পরে চোরের মৃত্যু - দৈনিক প্রহর আলো
শনিবার, ১১ জুলাই ২০২৬, ১০:০০ পূর্বাহ্ন

টঙ্গীতে চুরি করতে এসে ভবন থেকে পরে চোরের মৃত্যু

Reporter Name
  • Update Time : রবিবার, ৩ অক্টোবর, ২০২১
  • ৬৫১ Time View

জাহাঙ্গীর আকন্দ : (টঙ্গী)প্রতিনিধিঃ
গাজীপুরের টঙ্গীতে চুরি করতে এসে ৫ তলা ভবন থেকে নিচে পড়ে এক চোরের মৃত্যু হয়েছে।
রবিবার (৩ অক্টোবর) মধ্যে রাতে সফিউদ্দিন রোড এলাকায় হাজী সালাউদ্দিন মিয়ার বাড়িতে এঘটনা ঘটে।
নিহত এনামুল বরিশাল জেলার গৌরনদী থানার চরকি গ্রামের মৃত মমিন উদ্দিন ব্যাপারির ছেলে।
বাড়ির মালিক হাজী সালাউদ্দিন জানান, ৫ম তালার ভাড়াটিয়া জানালার দিকে তাকালে হঠাৎ দেখতে পায়ে চোরটি উপরের দিকে উঠছে। চোর বলে চিৎকার দিলে আতংকিত হয়ে চোরটি ভবন থেকে পরে গিয়ে গুরুতর আহত হয়। ৯৯৯ এ ফোন দিয়ে জানালে টঙ্গী পশ্চিম থানা পুলিশ সাথে সাথে ঘটনাস্থলে এসে চোরটিকে হেফাজতে নেন।
টঙ্গী পশ্চিম থানার পুলিশের উপ-পরিদর্শক কাওসার জানান, নিহত ওই ব্যক্তি একজন চোর। সে মৃতুর পূর্বে শিকার করেছে সে ভবনে চুরি করতে এসেছিলো।
টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ্ আলম জানান, ঘটনা সংবাদ পাওয়ার পর আমরা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করি। পরে টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মৃত্যুবরণ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Customized BY WooHostBD