1. admin@dailyprohoralo.com : admin : H M ABDUR RAZZAQUE RAZ
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
আশুলিয়ায় মাদকবিরোধী গণমিছিলে বাধা’ উঠেছে নানা অভিযোগ চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার জুয়েল উদ্দিন সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (IOM) নবনিযুক্ত চিফ অব মিশনের সাক্ষাৎ ওয়ার্ড যুবদলের সভাপতি হিসেবে ওমর ফারুকে চায় স্থানীয়রা কোন নিরাপত্তা ঝুঁকি নেই, পূজা নির্বিঘ্নে ও শান্তিপূর্ণভাবে হবে- স্বরাষ্ট্র উপদেষ্টা ‘কানামাছি শিশুসাহিত্য পুরস্কার ২০২৪’ পেলেন ৫ কৃতিমান লেখক বিআরআরএফ’র সভাপতি রাজা রায়, সাধারণ সম্পাদক আরেফিন মাসুদ ‘দেশে মেডিকেল ডিভাইস তৈরি করলে তা সাধারণ মানুষের কাছে সহজলভ্য হবে’ -স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন প্রতি ৯৯০ জন লোকের বিপরীতে হাসপাতালে বেড রয়েছে ১টি : স্বাস্থ্যমন্ত্রী ইসরায়েলি হত্যাযজ্ঞে চুপ থেকে বিএনপি-জামায়াত গাজায় গণহত্যার পক্ষে অবস্থান নিয়েছে : পররাষ্ট্রমন্ত্রী

গাজীপুর প্রেসক্লাবের প্রতিবাদ ও মানববন্ধনে প্রতিপক্ষের হামলায় কাউন্সিলর রক্তাক্ত জখম

Reporter Name
  • Update Time : বুধবার, ২৯ সেপ্টেম্বর, ২০২১
  • ৯৫৪ Time View

জাহাঙ্গীর আকন্দ :টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি :  বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক বক্তব্যের ‘৩০ লাখ শহীদের রক্তের বিনিময়ে স্বাধীনতা অর্জন’-এর বিষয়টি নিয়ে চরম অবমূল্যায়ন করে মন্তব্য করায় গাজীপুর সিটি করপোরেশনের মেয়র জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে বিক্ষোভ কর্মসূচি অব্যাহত আছে। বুধবার বেলা ১১টায় গাজীপুর প্রেসক্লাব প্রাঙ্গণে আয়োজিত এক মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তারা দলীয় সকল পদ থেকে তাঁর বহিষ্কার দাবি করেন। তাছাড়া মুক্তিযুদ্ধের চেতনা ও স্বাধীনতা বিরোধী বক্তব্য দেয়ার অভিযোগে তাঁকে (মেয়র জাহাঙ্গীর)¡ মেয়র পদ থেকেও অপসারণের দাবি তুলেন। গাজীপুর প্রেসক্লাব -এর সভাপতি মোঃ মাসুদুল হক এতে সভাপতিত্ব করেন।
অনুষ্ঠানের আয়োজক প্রতিষ্ঠান গাজীপুর প্রেসক্লাব-এর সাধারণ সম্পাদক রাহিম সরকারের সঞ্চালনায় পরিচালিত মানববন্ধন ও প্রতিবাদ সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- দৈনিক গণমুখ পত্রিকার সম্পাদক ও প্রকাশক অধ্যাপক আমজাদ হোসেন, কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা জাবেদ আলী জবে ও শাহজাহান মিয়া সাজু, আইয়ুব রানা, মোবারক হোসেন, আলমাছ মোল্লা, আফসার উদ্দিন, অধ্যাপক এনামুল হক, সাংবাদিক ও সাংস্কৃতিক কমী সৈয়দ মোকছেদুল আলম (লিটন) ও সাদেক আলী প্রমুখ।
এদিকে জামাত-বিএনপিপন্থী কতিপয় গণমাধ্যমকর্মী পূর্ব ঘোষিত এ কর্মসূচি বানচালের জন্য নানাভাবে উস্কানী ও বাধা দেয়। এতে দু’পক্ষের মধ্যে উত্তেজনা ও এক পর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। এ সময় প্রতিপক্ষের হামলায় প্রতিবাদ সভায় অংশ নিতে আসা কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা শাহজাহান মিয়া সাজু রক্তাক্ত জখম ও কয়েকজন আহত হন।
প্রসঙ্গত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বক্তব্য এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে জাহাঙ্গীর আলমের অবাঞ্ছিত মন্তব্যের একটি অডিও-ভিডিও-র কথোপকথন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে পড়ায় গাজীপুরে উত্তাপ ও উত্তেজনা ছড়িয়ে পড়ে। এতে দলীয় সকল পদ থেকে বহিষ্কার ও মুক্তিযুদ্ধের চেতনা ও স্বাধীনতা বিরোধী বক্তব্য দেয়ার অভিযোগে জাহাঙ্গীর আলমকে মেয়র পদ থেকেও অপসারণের দাবি তুলেন নেতাকর্মীরা

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Customized BY WooHostBD