1. admin@dailyprohoralo.com : admin : H M ABDUR RAZZAQUE RAZ
  2. saifmasrur@gmail.com : saif masrur : saif masrur
১৫ হাজার পিছ ইয়াবাসহ লোহাগড়া থানায় ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার-প্রাইভেটকার জব্দ - দৈনিক প্রহর আলো
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন

১৫ হাজার পিছ ইয়াবাসহ লোহাগড়া থানায় ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার-প্রাইভেটকার জব্দ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৮ সেপ্টেম্বর, ২০২১
  • ৮০৮ Time View

রবিউল আলম রাজুঃ

চট্টগ্রামের লোহাগাড়ায় ২ মাদক কারবারীকে আটক করেছে লোহাগড়া থানা পুলিশ। এসময় তাদের কাছ থেকে ১৫ হাজার পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক পরিবহন কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়।

আটককৃত মাদক কারবারীরা হল গাইবান্ধার উত্তরা ঘাঘোয়া এলাকার মৃত নান্নু মিয়ার পুত্র উজ্জল মিয়া(৩৪) এবং রাজধানী ঢাকার যাত্রাবাড়ি এলাকার মনিরুল ইসলামের পুত্র নেছার আহমদ(৩১)।

লোহাগাড়া থানার ওসি জাকের হোসাইন মাহমুদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাতে লোহাগড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মুুহাম্মদ ওবায়দুল ইসলাম ও উপপরিদর্শক গোলাম কিবরিয়ার নেতৃত্বে পুলিশের একটি টিম চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি ফরেস্ট রেঞ্জ কার্যালয়ের সামনে চট্টগ্রাম অভিমুখী যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে উজ্জল মিয়ার কাছ থেকে তিন হাজার পিছ ইয়াবা এবং একই স্পটে প্রাইভেট কারে তল্লাশি চালিয়ে ১২ হাজার পিছ ইয়াবা ট্যাবলেটসহ ২ মাদক কারবারীকে আটক করে।

উদ্ধারকৃত মাদক (ইয়াবা)’র আনুমানিক মুল্য ৪৫ লক্ষ টাকা হবে বলেও তিনি জানান।

আটককৃত মাদক কারবারীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয় এবং আজ ২৮ সেপ্টেম্বর সকালে তাদেরকে চট্টগ্রাম আদালতে প্রেরণ করা হয়েছে বলে লোহাগড়া থানা সুত্রে জানা গেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Categories

Theme Customized BY WooHostBD