1. admin@dailyprohoralo.com : admin : H M ABDUR RAZZAQUE RAZ
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০২:০১ অপরাহ্ন
শিরোনামঃ
আশুলিয়ায় মাদকবিরোধী গণমিছিলে বাধা’ উঠেছে নানা অভিযোগ চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার জুয়েল উদ্দিন সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (IOM) নবনিযুক্ত চিফ অব মিশনের সাক্ষাৎ ওয়ার্ড যুবদলের সভাপতি হিসেবে ওমর ফারুকে চায় স্থানীয়রা কোন নিরাপত্তা ঝুঁকি নেই, পূজা নির্বিঘ্নে ও শান্তিপূর্ণভাবে হবে- স্বরাষ্ট্র উপদেষ্টা ‘কানামাছি শিশুসাহিত্য পুরস্কার ২০২৪’ পেলেন ৫ কৃতিমান লেখক বিআরআরএফ’র সভাপতি রাজা রায়, সাধারণ সম্পাদক আরেফিন মাসুদ ‘দেশে মেডিকেল ডিভাইস তৈরি করলে তা সাধারণ মানুষের কাছে সহজলভ্য হবে’ -স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন প্রতি ৯৯০ জন লোকের বিপরীতে হাসপাতালে বেড রয়েছে ১টি : স্বাস্থ্যমন্ত্রী ইসরায়েলি হত্যাযজ্ঞে চুপ থেকে বিএনপি-জামায়াত গাজায় গণহত্যার পক্ষে অবস্থান নিয়েছে : পররাষ্ট্রমন্ত্রী

ট্রাফিক পুলিশের ওপর ক্ষুব্ধ হয়ে মোটরসাইকেল পোড়ালেন পাঠাও চালক

Reporter Name
  • Update Time : সোমবার, ২৭ সেপ্টেম্বর, ২০২১
  • ৩৮৫ Time View

সোহেল রানা :

রাজধানীর বাড্ডা লিংক রোড এলাকায় ট্রাফিক পুলিশের ওপর ক্ষুব্ধ হয়ে নিজের মোটরসাইকেলে পেট্রল দিয়ে আগুন ধরিয়ে দিয়েছেন পাঠাও চালক।

সোমবার (২৭ সেপ্টেম্বর) সকালে বাড্ডা লিংক রোড এলাকায় এ ঘটনা ঘটেছে।
এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ভিডিওচিত্রে দেখা যায়, ওই মোটরসাইকেল চালক মামলা সংক্রান্ত কোনো বিষয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখাচ্ছেন।
পাশাপাশি তিনি নিজের মোটরসাইকেল পেট্রল দিয়ে আগুন ধরিয়ে দিচ্ছেন। এসময় আশপাশে লোকজন আগুন নেভানোর চেষ্টা করলেও তিনি বাঁধা দেন।

এ বিষয়ে বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, আইন অমান্য করায় দায়িত্বরত ট্রাফিক সার্জেন্ট তার কাগজপত্র দেখতে চান।
এর পরিপ্রেক্ষিতে ওই ব্যক্তি ক্ষুব্ধ হয়ে নিজের মোটরসাইকেল আগুন ধরিয়ে দেন।
পরে পুলিশ তাকে থামিয়ে মোটরসাইকেলটির আগুন নেভায়।

তিনি আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদের তাকে থানায় আনা হয়েছে। আটকের জন্য তাকে আনা হয়নি, মূলত তার ক্ষুব্ধ হওয়ার কারণ জানতে এবং তিনি কেন এমনটি করেছেন জানতেই তাকে থানায় আনা হয়েছে।

গুলশান ট্রাফিক বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. রবিউল ইসলাম জানান, ঘটনাটি যেখানে ঘটেছে সেখানে আগে থেকেই ট্রাফিক সদস্যদের বলা ছিল সকালবেলা যেন সেখানে কোনো মোটরসাইকেল না দাঁড়ায়।
ঘটনাস্থলে রাইড শেয়ারিংয়ের (পাঠাও/উবার) একটি মোটরসাইকেল দাঁড়ালে ট্রাফিক পুলিশ সদস্যরা চালকের কাছে কাগজপত্র দেখতে চান।

কিন্তু ওই চালক কাগজপত্র না দেখিয়ে উল্টো রেগে গিয়ে নিজের বাইকে আগুন ধরিয়ে দেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Customized BY WooHostBD