1. admin@dailyprohoralo.com : admin : H M ABDUR RAZZAQUE RAZ
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (IOM) নবনিযুক্ত চিফ অব মিশনের সাক্ষাৎ ওয়ার্ড যুবদলের সভাপতি হিসেবে ওমর ফারুকে চায় স্থানীয়রা কোন নিরাপত্তা ঝুঁকি নেই, পূজা নির্বিঘ্নে ও শান্তিপূর্ণভাবে হবে- স্বরাষ্ট্র উপদেষ্টা ‘কানামাছি শিশুসাহিত্য পুরস্কার ২০২৪’ পেলেন ৫ কৃতিমান লেখক বিআরআরএফ’র সভাপতি রাজা রায়, সাধারণ সম্পাদক আরেফিন মাসুদ ‘দেশে মেডিকেল ডিভাইস তৈরি করলে তা সাধারণ মানুষের কাছে সহজলভ্য হবে’ -স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন প্রতি ৯৯০ জন লোকের বিপরীতে হাসপাতালে বেড রয়েছে ১টি : স্বাস্থ্যমন্ত্রী ইসরায়েলি হত্যাযজ্ঞে চুপ থেকে বিএনপি-জামায়াত গাজায় গণহত্যার পক্ষে অবস্থান নিয়েছে : পররাষ্ট্রমন্ত্রী যুব ও ক্রীড়ার উন্নয়নে একযোগে কাজ করবে বাংলাদেশ-চীন বাংলাদেশে ৯টি আইকনিক মসজিদ স্থাপনে সৌদি রাষ্ট্রদূতের সম্মতি

বঙ্গবন্ধুকে নিয়ে কুটুক্তি;গাজীপুরে তৃতীয় দিনের মত চলছে বিক্ষোভ

Reporter Name
  • Update Time : শনিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২১
  • ১২১০ Time View

জাহাঙ্গীর আকন্দ: (টঙ্গী) গাজীপুর প্রতিনিধি:

হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানকে নিয়ে কুটুক্তি করার প্রতিবাদে ও গাজীপুরের আওয়ামীলীগের শীর্ষ নেতাদের নিয়ে বিরুপ মন্তব্যের প্রতিবাদে মহানগর আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও সিটি মেয়র জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে তৃতীয় দিনের মত বিক্ষোভ করেছে আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মীরা।
শুক্রবার বাদ জুৃমা মহানগরীর বোর্ডবাজার এলাকায় এই কর্মসুচী পালিত হয়। এসময় বিক্ষুব্ধ নেতা কর্মীরা গাসিক মেয়রের বহিষ্কারের দাবিতে বিভিন্ন শ্লোগান দিতে থাকেন।
বাংলদেশ আওয়ামীলীগের বন ও পরিবেশ বিষয়ক উপ কমিটির সদস্য, গাজীপুর সিটি কর্পোরেশনের ৩৫নং ওয়ার্ড কাউন্সিলর ও মেয়র পদপ্রার্থী আব্দুল্লাহ আল মামুন মন্ডলের নেতৃত্বে আয়োজিত এই বিক্ষোভ কর্মসুচীতে উপস্থিত ছিলেন মহানগর ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক তৌহিদুল ইসলাম দ্বীপ, টঙ্গী সরকারী বিশ্ববিদ্যালয় কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি কাজী মঞ্জুর, গাছা থানা যুবলীগ নেতা আমিন উদ্দিন সরকার, ইসমাইল হোসেন, টঙ্গী পূর্ব থানা যুবলীগ নেতা ইসরাফিল হোসেন, টঙ্গী পশ্চিম থানা যুবলীগ নেতা আক্তার সরকার, গাছা থানা স্বেচ্ছাসেবক লীগ নেতা শফিকুল ইসলাম শফিক সহ বিভিন্ন ওয়ার্ড ও থানার নেতাকর্মীবৃন্দ।
এসময় আব্দুল্লাহ আল মামুন মন্ডল বলেন, যারা স্বাধীনতাই বিশ্বাস করে না তারা স্বাধীন দেশের কোন সরকারী সংস্থার নেতৃত্বে থাকতে পারে না। জাতির জনক বঙ্গবন্ধুকে নিয়ে যে কুটুক্তি করতে পারে তার আওয়ামীলীগের সাথে কোন সম্পর্ক থাকতে পারে না। মহান স্বাধীনতা যুদ্ধ ও ৩০ লক্ষ শহীদদের নিয়ে যে অবমাননাকর মন্তব্য করতে পারে সেই পাকিস্তানের প্রেতাত্মা জামায়েত বিএনপির এজেন্ট মূখোশধারী নেতার বাংলাদেশের মাটিতে ঠাঁই হতে পারে না। আমরা দৃঢ় ভাবে বিশ্বাস করি বিশ্ব মানবতার মা জননেত্রী শেখ হাসিনা বিদেশ সফর শেষে দেশে ফিরে উপযুক্ত ব্যাবস্থা গ্রহন করবেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Customized BY WooHostBD