1. admin@dailyprohoralo.com : admin : H M ABDUR RAZZAQUE RAZ
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ন
শিরোনামঃ
আশুলিয়ায় মাদকবিরোধী গণমিছিলে বাধা’ উঠেছে নানা অভিযোগ চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার জুয়েল উদ্দিন সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (IOM) নবনিযুক্ত চিফ অব মিশনের সাক্ষাৎ ওয়ার্ড যুবদলের সভাপতি হিসেবে ওমর ফারুকে চায় স্থানীয়রা কোন নিরাপত্তা ঝুঁকি নেই, পূজা নির্বিঘ্নে ও শান্তিপূর্ণভাবে হবে- স্বরাষ্ট্র উপদেষ্টা ‘কানামাছি শিশুসাহিত্য পুরস্কার ২০২৪’ পেলেন ৫ কৃতিমান লেখক বিআরআরএফ’র সভাপতি রাজা রায়, সাধারণ সম্পাদক আরেফিন মাসুদ ‘দেশে মেডিকেল ডিভাইস তৈরি করলে তা সাধারণ মানুষের কাছে সহজলভ্য হবে’ -স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন প্রতি ৯৯০ জন লোকের বিপরীতে হাসপাতালে বেড রয়েছে ১টি : স্বাস্থ্যমন্ত্রী ইসরায়েলি হত্যাযজ্ঞে চুপ থেকে বিএনপি-জামায়াত গাজায় গণহত্যার পক্ষে অবস্থান নিয়েছে : পররাষ্ট্রমন্ত্রী

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৬ সেপ্টেম্বর, ২০২১
  • ২৮৩ Time View

ডিএমপির মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ হলেন যাঁরা

ডিএমপি সংবাদঃ  ঢাকা মেট্রোপলিটন পুলিশের আগস্ট, ২০২১ মাসে অস্ত্র, মাদক, গ্রেফতারি পরোয়ানা তামিলসহ বিভিন্ন ক্যাটাগরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় ভালো কাজের স্বীকৃতি হিসেবে বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যকে পুরস্কৃত করলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাঃ শফিকুল ইসলাম বিপিএম (বার)।

আজ ১৬ সেপ্টেম্বর, ২০২১ (বৃহস্পতিবার) সকাল ১০:৩০ টায় ডিএমপি হেডকোয়ার্টার্সে মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। এ মাসিক অপরাধ পর্যালোচনা সভায় শ্রেষ্ঠ পুলিশ অফিসারদের পুরস্কৃত করেন ডিএমপি কমিশনার।

সভায় উপস্থিত পুলিশ কর্মকর্তাদের উদ্দেশ্যে কমিশনার বলেন, আইন-শৃঙ্খলা যাতে অবনতি না ঘটে সে দিকে সবাইকে সজাগ দৃষ্টি রাখতে হবে। প্রকৃত অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসতে হবে। দায়িত্বপ্রাপ্ত সবাই নিজ নিজ দায়িত্ব সঠিকভাবে পালন করতে হবে। ঢাকা শহরের অপরাধ প্রতিরোধে সবাইকে আরো নিরলসভাবে কাজ করতে হবে।

তিনি বলেন, আমাদের মূল দায়িত্ব অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসা। অপরাধের শিকার কারা হচ্ছে, কি কারণে হচ্ছে তার সঠিক কারণ নির্ণয় করতে হবে। সেই লক্ষ্য ফুট পেট্রোল, মোবাইল পেট্রোল ও চেক পোস্টের কার্যক্রম বৃদ্ধি করতে হবে।

তিনি আরো বলেন, সন্মানিত নগরবাসীর আস্থা অর্জনে আমাদের আরও বেশি সজাগ থাকতে হবে। নগরবাসীর সবাইকে আইনানুগ সহযোগিতা করতে হবে। এমন সকল কাজ করতে হবে যেন আমরা আমাদের পোশাক নিয়ে গর্ব করতে পারি। এসময় ডিএমপি কমিশনার মামলা তদন্তের অগ্রগতি বেগবান করার জন্য সবাইকে নির্দেশ প্রদান করেন।

০৯টি গোয়েন্দা বিভাগের মধ্যে প্রথম হয়েছে গোয়েন্দা গুলশান বিভাগ। শ্রেষ্ঠ টিম লিডার দেবাশীষ কর্মকার, সহকারী পুলিশ কমিশনার, অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিম, ডিবি-গুলশান। চোরাই গাড়ী উদ্ধারে শ্রেষ্ঠ টিম লিডার হাসান মাহমুদ মুহতারিম, সহকারী পুলিশ কমিশনার,  অস্ত্র উদ্ধারে শ্রেষ্ঠ টিম লিডার মোঃ আজহারুল ইসলাম মুকুল, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার, ডেমরা জোনাল টিম, ডিবি-ওয়ারী।মাদকদ্র্রব্য উদ্ধারে শ্রেষ্ঠ টিম লিডার দেবাশীষ কর্মকার, সহকারী পুলিশ কমিশনার, অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিম, ডিবি-গুলশান। অজ্ঞান/মলম পার্টি গ্রেফতারে শ্রেষ্ঠ টিম লিডার মোঃ আজহারুল ইসলাম মুকুল, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার, ওয়ারী জোনাল টিম, ডিবি-ওয়ারী বিভাগ।

০৮টি ট্রাফিক বিভাগের মধ্যে প্রথম হয়েছে ট্রাফিক লালবাগ বিভাগ। শ্রেষ্ঠ সহকারী পুলিশ কমিশনার বিমান কুমার দাস, কোতয়ালী ট্রাফিক জোন। শ্রেষ্ঠ ট্রাফিক ইন্সপেক্টর মোহাম্মদ হোসেন জাকারিয়া মেনন, যাত্রাবাড়ী ট্রাফিক জোন।শ্রেষ্ঠ সার্জেন্ট যৌথভাবে সার্জেন্ট মোঃ আবু সালেক, শাহবাগ ট্রাফিক জোন ও সার্জেন্ট মীর মোঃ শাহ আলম, তেজগাঁও ট্রাফিক জোন।

এছাড়াও মিডিয়া এন্ড পাবলিক রিলেশন্স বিভাগসহ ৯টি বিভাগের ১১৭ জন অফিসার এবং ফোর্সকে বিশেষ পুরস্কার প্রদান করা হয়।

এসময় ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশনস্) কৃষ্ণ পদ রায় বিপিএম-বার, পিপিএম-বার, অতিরিক্ত পুলিশ কমিশনার (লজিস্টিকস, ফিন্যান্স এন্ড প্রকিউরমেন্ট) ড. এ এফ এম মাসুম রব্বানী, অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) এ কে এম হাফিজ আক্তার বিপিএম-বার, যুগ্ম পুলিশ কমিশনারগণ, উপ-পুলিশ কমিশনারগণসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Customized BY WooHostBD