1. admin@dailyprohoralo.com : admin : H M ABDUR RAZZAQUE RAZ
  2. saifmasrur@gmail.com : saif masrur : saif masrur
ছাত্রলীগের উদ্যোগে অন্ধকার রাস্তা আলোকিত - দৈনিক প্রহর আলো
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৬:০২ পূর্বাহ্ন

ছাত্রলীগের উদ্যোগে অন্ধকার রাস্তা আলোকিত

Reporter Name
  • Update Time : সোমবার, ১৩ সেপ্টেম্বর, ২০২১
  • ৭১৯ Time View

জাহাঙ্গীর আকন্দ: (টঙ্গী) প্রতিনিধি : গাজীপুরের টঙ্গীতে চলাচলের অনুপযোগী কাঁচা সড়ক মেরামত করে সেই সড়কে আলোর ব্যবস্থা করল ৫৫ নং ওয়ার্ড ছাত্রলীগ। সোমবার ১৩ সেপ্টেম্বর সকালে এমনই দৃশ্য চোখে পড়ে টঙ্গীর ৫৫ নং ওয়ার্ড এলাকার দত্তপাড়া-স্টেশন রোড সংযোগ সড়কের টঙ্গী পূর্ব থানার পিছনের অংশে।

এসময় কথা হলে ৫৫ নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি দ্বীন মোহাম্মদ নিরব বলেন, সন্ধ্যা হলেই এলাকার খানাখন্দে ভরা বিভিন্ন সড়কে অটোরিকশা, ইজবাইক মোটরসাইকেল দূর্ঘটনার সংখ্যা বেড়ে যায় তাছাড়া এইসব সড়ক দিয়ে হাজারো শ্রমজীবী মানুষ নিয়মিত চলাফেরা করে অফিস ছুঠির পর বাসায় ফেরা পথে অনেকেই অন্ধকার রাস্তায় খানাখন্দে পড়ে আহত হন এছাড়াও গভীর রাতে ছিনতাই প্রবনতা বাড়ে এই সব দিক চিন্তা করে ৫৫নং ওয়ার্ড ছাত্রলীগের উদ্যোগে ও গাজীপুর সিটি কর্পোরেশনের ৫৫নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ আবুল হাসেমের সার্বিক সহযোগীতায় জনদূর্ভোগ লাগবের চেষ্টা করছি।
এবিষয়ে কথা হলে ৫৫নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ আবুল হাসেম ছাত্রলীগকে ধন্যবাদ জানিয়ে বলেন, যেহেতু এলাকার বিভিন্ন সড়কে উন্নয়ন কাজ চলমান আছে তাই এই সড়ক ব্যবহারকারী মানুষ সাময়িক ভোগান্তিতে পড়েছেন এসময় ছাত্রলীগ নেতার এমন উদ্যোগকে স্বাগত জানায়। সড়কের উন্নয়নকাজ শেষ হলে সিটি কর্পোরেশনের নিয়ম অনুযায়ী সব জায়গায় আলোকসজ্জা ও লেম্পপোষ্টের কাজ সম্পন্ন করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Categories

Theme Customized BY WooHostBD