1. admin@dailyprohoralo.com : admin : H M ABDUR RAZZAQUE RAZ
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
আশুলিয়ায় মাদকবিরোধী গণমিছিলে বাধা’ উঠেছে নানা অভিযোগ চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার জুয়েল উদ্দিন সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (IOM) নবনিযুক্ত চিফ অব মিশনের সাক্ষাৎ ওয়ার্ড যুবদলের সভাপতি হিসেবে ওমর ফারুকে চায় স্থানীয়রা কোন নিরাপত্তা ঝুঁকি নেই, পূজা নির্বিঘ্নে ও শান্তিপূর্ণভাবে হবে- স্বরাষ্ট্র উপদেষ্টা ‘কানামাছি শিশুসাহিত্য পুরস্কার ২০২৪’ পেলেন ৫ কৃতিমান লেখক বিআরআরএফ’র সভাপতি রাজা রায়, সাধারণ সম্পাদক আরেফিন মাসুদ ‘দেশে মেডিকেল ডিভাইস তৈরি করলে তা সাধারণ মানুষের কাছে সহজলভ্য হবে’ -স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন প্রতি ৯৯০ জন লোকের বিপরীতে হাসপাতালে বেড রয়েছে ১টি : স্বাস্থ্যমন্ত্রী ইসরায়েলি হত্যাযজ্ঞে চুপ থেকে বিএনপি-জামায়াত গাজায় গণহত্যার পক্ষে অবস্থান নিয়েছে : পররাষ্ট্রমন্ত্রী

“সাড়ে ১৬ কোটি ভ্যাকসিন ক্রয়ের নীতিগত সিদ্ধান্ত নেয়া হয়েছে” -স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, এমপি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২ সেপ্টেম্বর, ২০২১
  • ৬৮৮ Time View

নিজস্ব প্রতিবেদকঃ
স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক, এমপি বলেছেন, “চীনের কাছ থেকে নতুন করে ৬ কোটি ডোজ এবং বিশ^ স্বাস্থ্য সংস্থার মাধ্যমে সাড়ে ১০ কোটি ডোজ ভ্যাকসিন ক্রয়ের নীতিগত সিদ্ধান্ত নেয়া হয়েছে। এর মধ্যে চীনের সিনোভ্যাকস টিকা প্রতি মাসে ২ কোটি ডোজ করে ৩ মাসে দেশে এসে পৌঁছাবে। সবকিছু ঠিক থাকলে দেশে আগামী মাস থেকেই প্রতি মাসে দেড় থেকে ২ কোটি ডোজ ভ্যাকসিন প্রদান করা সম্ভব হবে। এর মধ্যে শিক্ষার্থী ও শিক্ষকদের অগ্রাধিকার ভিত্তিতে ভ্যাকসিন প্রদান করে শিক্ষা কার্যক্রম চালু করার বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা বাস্তবায়নে অগ্রাধিকার দেয়া হবে।”

আজ দুপুরে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে এমবিবিএস ও বিডিএস কোর্সে স্ব-শরীরে ক্লাশ চালুকরণ বিষয়ে এক সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, এমপি।

স্ব-শরীরে শিক্ষা কার্যক্রম চালুকরণ প্রসঙ্গ নিয়ে সভায় স্বাস্থ্যমন্ত্রী উপস্থিত বিশেষজ্ঞ দায়িত্বশীল ব্যক্তিদের মতামত গ্রহণ শেষে বলেন, “একজন মেডিকেল শিক্ষার্থীর হাতে-কলমে শিক্ষার কোন বিকল্প হয় না। চিকিৎসারত রোগীদের শারীরিক অবস্থার বাস্তবচিত্র না দেখে কোন মেডিকেল শিক্ষার্থী তার কর্মজীবনে ভালো চিকিৎসক হতে পারবে না। এ বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে কথা হলে তিনিও মেডিকেল শিক্ষার্থীদের স্ব-শরীরে পাঠদানের বিষয়ে সম্মতি জ্ঞাপন করেন। সুতরাং মেডিকেল শিক্ষার্থীদের মধ্য থেকে পর্যায়ক্রমে ১ম, ২য় ও ৫ম বর্ষের শিক্ষার্থীদের স্ব-শরীরে পাঠদান কার্যক্রম আগামী ১৩ সেপ্টেম্বর থেকেই শুরু করার বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেয়া হয়েছে। ক্লাশ শুরু করার পর পরিস্থিতি পর্যবেক্ষণ করে পরবর্তীতে পদক্ষেপ নেয়া হবে।”

স্ব-শরীরে ক্লাশ শুরু করার প্রসঙ্গে সভায় স্বাস্থ্য শিক্ষা বিভাগের সচিব মো. আলী নূর, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এ এইচ এম এনায়েত হোসেন, বাংলাদেশ প্রাইভেট মেডিকেল অ্যাসোসিয়েশনের সভাপতি মুবিন খানসহ বিভিন্ন মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষগণ তাঁদের মতামত তুলে ধরেন।

স্বাস্থ্য শিক্ষা বিভাগের সচিব মো. আলী নূর বলেন, মেডিকেল শিক্ষার্থীদের বাস্তব জ্ঞানভিত্তিক শিক্ষা না হলে তারা পরবর্তীতে ভালো মানের চিকিৎসক হতে পারবেন না। তাই পর্যায়ক্রমে মেডিকেল শিক্ষার্থীদের স্ব-শরীরে শিক্ষা কার্যক্রম শুরু করার বিকল্প কিছু নেই। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এ এইচ এম এনায়েত হোসেনসহ সভায় উপস্থিত অন্যান্য সরকারি মেডিকেল কলেজের অধ্যক্ষগণ সচিবের কথায় সম্মতি জ্ঞাপন করেন।

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন- স্বাস্থ্য শিক্ষা বিভাগের সচিব মো. আলী নূর, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এ এইচ এম এনায়েত হোসেন, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ^বিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডাঃ মোঃ শারফুদ্দিন আহমেদ, বাংলাদেশ প্রাইভেট মেডিকেল অ্যাসোসিয়েশনের সভাপতি এম এ মুবিন খান, স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) সভাপতি অধ্যাপক ডা. ইকবাল আর্সনাল, মুগদা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. আহমেদুল কবীর প্রমূখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Customized BY WooHostBD