1. admin@dailyprohoralo.com : admin : H M ABDUR RAZZAQUE RAZ
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১০:২১ পূর্বাহ্ন
শিরোনামঃ
আশুলিয়ায় মাদকবিরোধী গণমিছিলে বাধা’ উঠেছে নানা অভিযোগ চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার জুয়েল উদ্দিন সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (IOM) নবনিযুক্ত চিফ অব মিশনের সাক্ষাৎ ওয়ার্ড যুবদলের সভাপতি হিসেবে ওমর ফারুকে চায় স্থানীয়রা কোন নিরাপত্তা ঝুঁকি নেই, পূজা নির্বিঘ্নে ও শান্তিপূর্ণভাবে হবে- স্বরাষ্ট্র উপদেষ্টা ‘কানামাছি শিশুসাহিত্য পুরস্কার ২০২৪’ পেলেন ৫ কৃতিমান লেখক বিআরআরএফ’র সভাপতি রাজা রায়, সাধারণ সম্পাদক আরেফিন মাসুদ ‘দেশে মেডিকেল ডিভাইস তৈরি করলে তা সাধারণ মানুষের কাছে সহজলভ্য হবে’ -স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন প্রতি ৯৯০ জন লোকের বিপরীতে হাসপাতালে বেড রয়েছে ১টি : স্বাস্থ্যমন্ত্রী ইসরায়েলি হত্যাযজ্ঞে চুপ থেকে বিএনপি-জামায়াত গাজায় গণহত্যার পক্ষে অবস্থান নিয়েছে : পররাষ্ট্রমন্ত্রী

টঙ্গীতে ২০ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার।

Reporter Name
  • Update Time : রবিবার, ২৯ আগস্ট, ২০২১
  • ৯৬৮ Time View

জাহাঙ্গীর আকন্দ : (টঙ্গী) প্রতিনিধি:গাজীপুরের টঙ্গীতে ২০ কেজি গাঁজা সহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে টঙ্গী পশ্চিম থানা পুলিশ। এসময় মাদক চোরাচালানে ব্যবহারিত একটি প্রাইভেট কার জব্দ করা হয়।

রবিবার ২৯ আগষ্ট সকালে নগরীর হোসেন মার্কেট এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত সোহারাব হোসেন (৩০) রাজবাড়ী জেলা সদরের যৌপুরাহাট গ্রামের আব্দুল মান্নানের ছেলে, রফিকুল ইসলাম (৪২) সিরাজগঞ্জের চৌহালী থানার খাসকাওলি মধ্যজোত পাড়া গ্রামের আহসানুল্লা ছেলে, অপর আসামী সাইফুল ইসলাম(২২) হবিগঞ্জ জেলার মাধবপুর থানার নয়নপুর গ্রামের অহিদ মিয়ার ছেলে।
পুলিশ জানায়, রবিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে টঙ্গীর হোসেন মার্কেট এলাকায় ইম্পেরিয়াল হাসপাতালের সামনে থেকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থেকে গাজীপুরগামী একটি প্রিমিও প্রাইভেট কারে তল্লাশি চালিয়ে ২০ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যাবসায়ীকে গ্রেফতার করা হয়। এসময় মাদক চোরাচালানে ব্যবহারিত একটি প্রাইভেট কার জব্দ করা হয়।
টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ মোঃ শাহ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ইতিপূর্বে বিভিন্ন এলাকা থেকে এ ধরনের মাদকের চালান আটক করা হয়েছে। মূলত সীমান্তবর্তী জেলাগুলো থেকে এ ধরনের মাদকের চালানগুলো গাজীপুরে নিয়ে আসা হয় গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Customized BY WooHostBD