1. admin@dailyprohoralo.com : admin : H M ABDUR RAZZAQUE RAZ
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৩:২৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (IOM) নবনিযুক্ত চিফ অব মিশনের সাক্ষাৎ ওয়ার্ড যুবদলের সভাপতি হিসেবে ওমর ফারুকে চায় স্থানীয়রা কোন নিরাপত্তা ঝুঁকি নেই, পূজা নির্বিঘ্নে ও শান্তিপূর্ণভাবে হবে- স্বরাষ্ট্র উপদেষ্টা ‘কানামাছি শিশুসাহিত্য পুরস্কার ২০২৪’ পেলেন ৫ কৃতিমান লেখক বিআরআরএফ’র সভাপতি রাজা রায়, সাধারণ সম্পাদক আরেফিন মাসুদ ‘দেশে মেডিকেল ডিভাইস তৈরি করলে তা সাধারণ মানুষের কাছে সহজলভ্য হবে’ -স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন প্রতি ৯৯০ জন লোকের বিপরীতে হাসপাতালে বেড রয়েছে ১টি : স্বাস্থ্যমন্ত্রী ইসরায়েলি হত্যাযজ্ঞে চুপ থেকে বিএনপি-জামায়াত গাজায় গণহত্যার পক্ষে অবস্থান নিয়েছে : পররাষ্ট্রমন্ত্রী যুব ও ক্রীড়ার উন্নয়নে একযোগে কাজ করবে বাংলাদেশ-চীন বাংলাদেশে ৯টি আইকনিক মসজিদ স্থাপনে সৌদি রাষ্ট্রদূতের সম্মতি

টঙ্গীতে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

Reporter Name
  • Update Time : রবিবার, ২৯ আগস্ট, ২০২১
  • ৮২৬ Time View

জাহাঙ্গীর আকন্দ : (টঙ্গী) প্রতিনিধি: ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৬তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে টঙ্গীর দত্তপাড়া হাউজ বিল্ডিং নীলাচল রোডে ৪৮ নং ওয়ার্ড আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের উদ্যোগে এ আলোচনা সভা আয়োজন করা হয় ।

উক্ত আলোচনা সভায় ৪৮নং ওয়ার্ড আওয়ামী লীগের আহ্বায়ক মোঃ শাহজাহান মিয়ার সভাপতিত্বে সদস্য সচিব ফয়েজ আহম্মেদ মিন্টুর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় প্রতিমন্ত্রী মোঃ জাহিদ আহসান রাসেল এমপি।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র এডভোকেট মোঃ জাহাঙ্গীর আলম, সংরক্ষিত মহিলা আসনের এমপি বেগম শামসুন্নাহার ভূঁইয়া, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি ওসমান আলী, সাংগঠনিক সম্পাদক কাজী ইলিয়াস আহমেদ, স্বাস্থ্য ও জনকল্যাণ বিষয় সম্পাদক জাকির হাসান খোকন।
আরো উপস্থিত ছিলেন, টঙ্গী থানা যুবলীগের সভাপতি এম এ সাত্তার মোল্লা, টঙ্গী থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোশিউর রহমান সরকার বাবু, টঙ্গী সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি কাজী মনজু, ৪৮ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সাইদুল হক প্রধান লিটন, গাজীপুর মহানগর যুবলীগের নেতা মোঃ আরিফুর রহমান পলাশ, বিশিষ্ট ব্যবসায়ী ও ৫৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী মোঃ হাসান উদ্দিন প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Customized BY WooHostBD