1. admin@dailyprohoralo.com : admin : H M ABDUR RAZZAQUE RAZ
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৮:০৪ অপরাহ্ন
শিরোনামঃ
ওয়ার্ড যুবদলের সভাপতি হিসেবে ওমর ফারুকে চায় স্থানীয়রা কোন নিরাপত্তা ঝুঁকি নেই, পূজা নির্বিঘ্নে ও শান্তিপূর্ণভাবে হবে- স্বরাষ্ট্র উপদেষ্টা ‘কানামাছি শিশুসাহিত্য পুরস্কার ২০২৪’ পেলেন ৫ কৃতিমান লেখক বিআরআরএফ’র সভাপতি রাজা রায়, সাধারণ সম্পাদক আরেফিন মাসুদ ‘দেশে মেডিকেল ডিভাইস তৈরি করলে তা সাধারণ মানুষের কাছে সহজলভ্য হবে’ -স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন প্রতি ৯৯০ জন লোকের বিপরীতে হাসপাতালে বেড রয়েছে ১টি : স্বাস্থ্যমন্ত্রী ইসরায়েলি হত্যাযজ্ঞে চুপ থেকে বিএনপি-জামায়াত গাজায় গণহত্যার পক্ষে অবস্থান নিয়েছে : পররাষ্ট্রমন্ত্রী যুব ও ক্রীড়ার উন্নয়নে একযোগে কাজ করবে বাংলাদেশ-চীন বাংলাদেশে ৯টি আইকনিক মসজিদ স্থাপনে সৌদি রাষ্ট্রদূতের সম্মতি গণমাধ্যমের স্বাধীনতার জায়গায় কোনো সমস্যা সরকার চায়না -তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

টঙ্গীতে রাস্তা সংস্কার করলো ছাত্রলীগ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৬ আগস্ট, ২০২১
  • ৮৯৩ Time View

জাহাঙ্গীর আকন্দ : গাজীপুরের টঙ্গীতে জনদূর্ভোগের অপর নাম স্টেশন রোড-দত্তপাড়া সড়ক। টঙ্গী পূর্ব থানার পিছনের এই সড়কটির একাংশ এখন চলাচলের সম্পূর্ণ অনুপযোগী। প্রতিদিন রিক্সা, ভ্যান, অটোরিক্সা মোটরসাইকেল উল্টে ঘটছে দূর্ঘটনা।ভুগান্তিতে পড়ছেন সাধারন শ্রমজীবী মানুষ।

সম্প্রতি এই সড়কটির চলাচলের অনুপযোগী অংশটি সংস্কারের উদ্যোগ নিয়েছে গাজীপুর মহানগর ৫৫ নং ওয়ার্ড ছাত্রলীগ।
বৃহস্পতিবার(২৬ আগষ্ট) সকাল থেকে ৫৫নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি দ্বীন মোহাম্মদ নিরবের নেতৃত্বে একদল নেতাকর্মী স্বেচ্ছাশ্রমে সংস্কার কাজ শুরু করেন।
এসময় কথা হলে ছাত্রলীগ নেতা বলেন, গাজীপুর ২ আসনের সংসদ সদস্য মাননীয় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ জাহিদ আহসান রাসেল এমপি এর নির্দেশনায় ও গাজীপুর মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক মতিউর রহমান মতির সার্বিক তত্তাবধায়নে ৫৫ নং ওয়ার্ড ছাত্রলীগ ও কৃষকলীগ নেতাকর্মীদের নিয়ে সেচ্ছাশ্রমের মাধ্যমে রাস্তা চলাচলের উপযোগী ও মেরামত করছি। মূলত সামাজিক দায়বদ্ধতা থেকে আমরা এই কাজ করছি। সেই সাথে এই সড়ক উন্নয়নের কাজে সম্পৃক্ত সকল প্রতিষ্টানের দৃষ্টি আকর্ষণ করছি।
এসময় উপস্থিত ছিলেন, ৫৫নং ওয়ার্ড কৃষকলীগের সভাপতি সুমন আহমেদ, ছাত্রলীগের সহ সভাপতি রাকিব হোসেন, শেখ রাসেল শিশু কিশোর পরিষদের ৫৫নং ওয়ার্ড সভাপতি আব্দুল মালেক, ছাত্রলীগ নেতা সৈয়দ নীরব, ফয়সাল, হৃদয়, জুয়েল প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Customized BY WooHostBD