1. admin@dailyprohoralo.com : admin : H M ABDUR RAZZAQUE RAZ
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৫ অপরাহ্ন
শিরোনামঃ
আশুলিয়ায় মাদকবিরোধী গণমিছিলে বাধা’ উঠেছে নানা অভিযোগ চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার জুয়েল উদ্দিন সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (IOM) নবনিযুক্ত চিফ অব মিশনের সাক্ষাৎ ওয়ার্ড যুবদলের সভাপতি হিসেবে ওমর ফারুকে চায় স্থানীয়রা কোন নিরাপত্তা ঝুঁকি নেই, পূজা নির্বিঘ্নে ও শান্তিপূর্ণভাবে হবে- স্বরাষ্ট্র উপদেষ্টা ‘কানামাছি শিশুসাহিত্য পুরস্কার ২০২৪’ পেলেন ৫ কৃতিমান লেখক বিআরআরএফ’র সভাপতি রাজা রায়, সাধারণ সম্পাদক আরেফিন মাসুদ ‘দেশে মেডিকেল ডিভাইস তৈরি করলে তা সাধারণ মানুষের কাছে সহজলভ্য হবে’ -স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন প্রতি ৯৯০ জন লোকের বিপরীতে হাসপাতালে বেড রয়েছে ১টি : স্বাস্থ্যমন্ত্রী ইসরায়েলি হত্যাযজ্ঞে চুপ থেকে বিএনপি-জামায়াত গাজায় গণহত্যার পক্ষে অবস্থান নিয়েছে : পররাষ্ট্রমন্ত্রী

পূবাইলে জনসেবা স্বাস্থ্য কেন্দ্রে সিলগালা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৪ জুন, ২০২১
  • ৯৫৪ Time View

জাহাঙ্গীর আকন্দ : (গাজীপুর প্রতিনিধি)

গাজীপুর জেলার পূবাইল থানাধীন মিরের বাজার এলাকায় বৃহস্পতিবার দুপুরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন তামান্না রহমান জ্যোতি, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, জেলা প্রশাসন, গাজীপুর । এ সময় জনসেবা স্বাস্থ্যনামক একটি ক্লিনিক এ অভিযান পরিচালনা করে দেখা যায় মালিক জাহানারা বেগম একটি বাসায় একটি ক্লিনিক এর ব্যবসা করছেন যেখানে তিনি নিজেই সেবা প্রদান করেন এবং তিনি নার্স এর প্রশিক্ষণ প্রাপ্ত হয়ে ডাক্তারি করে আসছেন । আরো প্রতীয়মান হয় যে তাকে সিভিল সার্জন অফিস থেকে গত ২৭/০৪/২০২১ তারিখে পত্র প্রদান করে সতর্ক করা হয় এবং প্রয়োজনীয় লাইসেন্স ও কাগজপত্র জমা না দেয়া পর্যন্ত ক্লিনিক বন্ধ রাখতে বলা হয়। কিন্তু তিনি এই চিঠি প্রাপ্তির পরেও রেজিস্টার বইয়ে প্রায় শতাধিক রোগীর চিকিৎসা করেছেন । তাকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৫৩ ধারায় ৮০,০০০/- টাকা অর্থদন্ড করা হয় এবং অনাদায়ে দুইমাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। তিনি দোষ স্বীকার করে টাকা দিতে অপারগ থাকায় তাকে জেলা কারাগারে প্রেরণ করা হয়। ক্লিনিকটি সিল গালা করে দেয়া হয় । ভ্রাম্যমান আদালত পরিচালনার সাথে ছিলেন সহকারী সিভিল সার্জন ডাক্তার আহসানউল্লাহ এবং পুলিশ বাহিনীর সদস্য গণ ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Customized BY WooHostBD