1. admin@dailyprohoralo.com : admin : H M ABDUR RAZZAQUE RAZ
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
আশুলিয়ায় মাদকবিরোধী গণমিছিলে বাধা’ উঠেছে নানা অভিযোগ চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার জুয়েল উদ্দিন সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (IOM) নবনিযুক্ত চিফ অব মিশনের সাক্ষাৎ ওয়ার্ড যুবদলের সভাপতি হিসেবে ওমর ফারুকে চায় স্থানীয়রা কোন নিরাপত্তা ঝুঁকি নেই, পূজা নির্বিঘ্নে ও শান্তিপূর্ণভাবে হবে- স্বরাষ্ট্র উপদেষ্টা ‘কানামাছি শিশুসাহিত্য পুরস্কার ২০২৪’ পেলেন ৫ কৃতিমান লেখক বিআরআরএফ’র সভাপতি রাজা রায়, সাধারণ সম্পাদক আরেফিন মাসুদ ‘দেশে মেডিকেল ডিভাইস তৈরি করলে তা সাধারণ মানুষের কাছে সহজলভ্য হবে’ -স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন প্রতি ৯৯০ জন লোকের বিপরীতে হাসপাতালে বেড রয়েছে ১টি : স্বাস্থ্যমন্ত্রী ইসরায়েলি হত্যাযজ্ঞে চুপ থেকে বিএনপি-জামায়াত গাজায় গণহত্যার পক্ষে অবস্থান নিয়েছে : পররাষ্ট্রমন্ত্রী

টঙ্গীর তুরাগ নদী থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

Reporter Name
  • Update Time : সোমবার, ২১ জুন, ২০২১
  • ৮৯৬ Time View

জাহাঙ্গীর আকন্দ: (টঙ্গী)গাজীপুর প্রতিনিধি

গাজীপুরের টঙ্গীতে তুরাগ নদী থেকে এক অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করেছে টঙ্গী পশ্চিম থানা পুলিশ।

সোমবার (২১ জুন) টঙ্গী পশ্চিম থানাধীন মুদাফা প্রত্যাশার মাঠের পশ্চিম কোণে তুরাগ নদী থেকে লাশটি উদ্ধার করা হয়।

প্রাথমিকভাবে জানা যায় যে, নিহত অজ্ঞাত পুরুষ ব্যক্তি। যার আনুমানিক বয়স ৩৩ বছর। মৃতদেহ টঙ্গী পশ্চিম থানাধীন মুদাফা প্রত্যাশার মাঠের পশ্চিম কোণে তুরাগ নদীতে ভাসমান অবস্থায় দেখতে পেয়ে স্থানীয় লোকজন দুপুর অনুমান ২ টার সময় টঙ্গী পশ্চিম থানায় সংবাদ দেন। সংবাদ পেয়ে টঙ্গী জোনের সহকারী পুলিশ কমিশনার, টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জসহ টঙ্গী পশ্চিম থানা পুলিশ ঘটনাস্থলে এসে লাশ হেফাজতে নেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যে অনুমান ৩/৪ দিন পূর্বে মৃত্যুর পর লাশটি নদীতে ভাসমান অবস্থায় আছে।

টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহ আলম জানান, লাশটি নৌ-পুলিশের আওতাধীন হাওয়ায় টঙ্গী পশ্চিম থানা পুলিশ আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য নৌ পুলিশের কাছে হস্তান্তর করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Customized BY WooHostBD