1. admin@dailyprohoralo.com : admin : H M ABDUR RAZZAQUE RAZ
  2. saifmasrur@gmail.com : saif masrur : saif masrur
টঙ্গীতে ৫৮০ পিছ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার - দৈনিক প্রহর আলো
শনিবার, ১১ জুলাই ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন

টঙ্গীতে ৫৮০ পিছ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

Reporter Name
  • Update Time : সোমবার, ২১ জুন, ২০২১
  • ৭৮৫ Time View

জাহাঙ্গীর আকন্দ: ( টঙ্গী )গাজীপুর প্রতিনিধি

গাজীপুরের টঙ্গীতে ৫৮০ পিছ ইয়াবাসহ ফাহিম বিলাহ (৩৫) নামে এক মাদক কারবারি কে আটক করেছে টঙ্গী পূর্ব থানা পুলিশ।

রবিবার (২ জুন) রাতে টঙ্গী পূর্ব থানার বিশেষ অভিযানে টঙ্গীর পুর্ব আরিচপুর সাহারা মার্কেট এলাকা এ মাদক কারবারি কে আটক করা হয়।

মাদক কারবারি ফাহিম বিলাহ (৩৫) ভোলা জেলার বোরহান উদ্দিন থানার চকডোস এলাকার মৃত মজিবুল হকের ছেলে। বর্তমানে গাজীপুরের টঙ্গী পূর্ব থানাধীন মিরাশ পাড়া এলাকায় বসবাস করছেন।

টঙ্গী পূর্ব থানার উপ-পরিদর্শক (এস.আই) মো. রাজিব হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে
টংগী পূর্ব থানার অফিসার ও ফোর্স নিয়ে আমরা অভিযান পরিচালনা করি। তাতে গত ২০ জুন ২০২১ইং তারিখে রাত আনুমানিক ৯ টার সময়ে পূর্ব আরিচপুর সাহারা মার্কেট এলাকা থেকে আসামী মোঃ ফাহিম বিলাহ (৩৫) কে ৫৮০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়।

টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাবেদ মাসুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, টঙ্গী পূর্ব থানা পুলিশের মাদক বিরোধী অভিযান অব্যাহত রয়েছে। মদক কারবারি ফাহিম কে মাদক আইন মামলায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Customized BY WooHostBD