1. admin@dailyprohoralo.com : admin : H M ABDUR RAZZAQUE RAZ
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০১:০০ পূর্বাহ্ন
শিরোনামঃ
আশুলিয়ায় মাদকবিরোধী গণমিছিলে বাধা’ উঠেছে নানা অভিযোগ চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার জুয়েল উদ্দিন সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (IOM) নবনিযুক্ত চিফ অব মিশনের সাক্ষাৎ ওয়ার্ড যুবদলের সভাপতি হিসেবে ওমর ফারুকে চায় স্থানীয়রা কোন নিরাপত্তা ঝুঁকি নেই, পূজা নির্বিঘ্নে ও শান্তিপূর্ণভাবে হবে- স্বরাষ্ট্র উপদেষ্টা ‘কানামাছি শিশুসাহিত্য পুরস্কার ২০২৪’ পেলেন ৫ কৃতিমান লেখক বিআরআরএফ’র সভাপতি রাজা রায়, সাধারণ সম্পাদক আরেফিন মাসুদ ‘দেশে মেডিকেল ডিভাইস তৈরি করলে তা সাধারণ মানুষের কাছে সহজলভ্য হবে’ -স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন প্রতি ৯৯০ জন লোকের বিপরীতে হাসপাতালে বেড রয়েছে ১টি : স্বাস্থ্যমন্ত্রী ইসরায়েলি হত্যাযজ্ঞে চুপ থেকে বিএনপি-জামায়াত গাজায় গণহত্যার পক্ষে অবস্থান নিয়েছে : পররাষ্ট্রমন্ত্রী

টঙ্গীর তিলারগাতী এলাকায় ডিজিটাল সার্ভিলেল সিসি ক্যামেরা উদ্বোধন

Reporter Name
  • Update Time : সোমবার, ১০ মে, ২০২১
  • ১২৭১ Time View

জাহাঙ্গীর আকন্দ:টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি : অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনতে মাদক, সন্ত্রাস, কিশোরগ্যাং, নারীর প্রতি ভায়লেন্স, ডিজিটাল নিরাপত্তা, প্রযুক্তি হিসেবে ১০ মে গাজীপুর টঙ্গীর পশ্চিম থানাধীন ৫২নং ওয়ার্ড তিলারগাতী এলাকায় ৫০টি সিসি ক্যামেরা উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে বিশিষ্ট সমাজসেবক তরুণ উদ্যোক্তা রুবেল মন্ডলের সার্বিক তত্ত্ববধানে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, গাজীপুর মেট্রোপলিটন উপ পুলিশ কমিশনার অপরাধ দক্ষিণ ইলতুৎ মিশ, অতিরিক্ত পুলিশ কমিশনার হাসিবুল আলম, সহকারী পুলিশ কমিশনার পিযুষ চন্দ্র দে।
এ সময় প্রধান অতিথি বলেন, সিসি ক্যামেরা স্থাপন উদ্যোগ বর্তমান সময় উপযোগী এবং এর ফলে অত্র এলাকার নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হবে। এসকল ক্যামেরার মাধ্যমে পুরো এলাকা সার্বক্ষণিক নজরদারী করা সহজ হবে। সন্ত্রাস, মাদক, কিশোরগ্যাং, নারীর প্রতি ডিজিটাল ভায়লেন্স দূর করতে সক্ষম হবে বলে মনে করি। সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তাবোধ কাজ করবে। অপরাধীরা অপরাধ কর্ম ঘটাতে কিছুটা বেগ পাবে। অপরাধ সংঘটিত হলে পুলিশ তদন্ত কাজে সহজতর হবে এবং এর সুফল এলাকাবাসী ভোগ করতে পারবে। এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশের পক্ষ থেকে সার্বক্ষণিক মনিটরিং থাকবে।
এ সময় বিশেষ অতিথির বক্তব্যে টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ শাহ আলম বলেন, সন্ত্রাস ও সন্ত্রাসী কর্মকান্ড দমন করা আমাদের উপর অর্পিত দায়িত্ব। জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে আজকে তিলারগাতী এলাকায় বাবর আলী মন্ডল মার্কেট এলাকায় ৫০টি সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। এতে করে অত্র এলাকার যে কোন অপরাধ সংঘটিত হলে অতি দ্রুত সময় অপরাধ সনাক্ত করে আইনের আওতায় আনা সম্ভব হবে। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন গজীপুর মহানগর ছাত্রলীগের সাবেক সহ সভাপতি রাজিব হায়দার সাদিম, বিশিষ্ট সমাজসেবক জয়নাল আবেদীন, হোসেন আলী মন্ডল, গাজীপুর মহানগর বঙ্গবন্ধু জাতীয় চারনেতা পরিষদের সিনিয়র সহ সভাপতি নূরু সরকার, আবুল হোসেন, কাউসার খান, বিল্লাল হোসেন, মছুরুল রহমান, তরুণ রুমারী, বায়জিত মোস্তাকিম মুরাদ প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Customized BY WooHostBD