1. admin@dailyprohoralo.com : admin : H M ABDUR RAZZAQUE RAZ
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
আশুলিয়ায় মাদকবিরোধী গণমিছিলে বাধা’ উঠেছে নানা অভিযোগ চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার জুয়েল উদ্দিন সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (IOM) নবনিযুক্ত চিফ অব মিশনের সাক্ষাৎ ওয়ার্ড যুবদলের সভাপতি হিসেবে ওমর ফারুকে চায় স্থানীয়রা কোন নিরাপত্তা ঝুঁকি নেই, পূজা নির্বিঘ্নে ও শান্তিপূর্ণভাবে হবে- স্বরাষ্ট্র উপদেষ্টা ‘কানামাছি শিশুসাহিত্য পুরস্কার ২০২৪’ পেলেন ৫ কৃতিমান লেখক বিআরআরএফ’র সভাপতি রাজা রায়, সাধারণ সম্পাদক আরেফিন মাসুদ ‘দেশে মেডিকেল ডিভাইস তৈরি করলে তা সাধারণ মানুষের কাছে সহজলভ্য হবে’ -স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন প্রতি ৯৯০ জন লোকের বিপরীতে হাসপাতালে বেড রয়েছে ১টি : স্বাস্থ্যমন্ত্রী ইসরায়েলি হত্যাযজ্ঞে চুপ থেকে বিএনপি-জামায়াত গাজায় গণহত্যার পক্ষে অবস্থান নিয়েছে : পররাষ্ট্রমন্ত্রী

টঙ্গীতে ঈদের ছুটি বৃদ্ধির দাবীতে পোশাক শ্রমিকদের বিক্ষোভ

Reporter Name
  • Update Time : সোমবার, ১০ মে, ২০২১
  • ৯৪২ Time View

জাহাঙ্গীর আকন্দ : গাজীপুরের টঙ্গীর মিলগেট এলাকায় হা-মীম গ্রুপে পোশাক কারখানায় ঈদের ছুটি বৃদ্ধির দাবীতে বিক্ষোভ করেছে শ্রমিকরা।

সোমবার (১০ মে) সকাল ১১টায় সরকারী নির্দেশনা অনুযায়ী ৩ দিনের ঈদের ছুটি অমান্য করে ৮ দিনের ছুটি দাবি করে বিক্ষুব্ধ শ্রমিকরা। একপর্যায়ে শ্রমিকরা ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে।
গাজীপুর ইন্ডাস্ট্রিয়াল পুলিশ ও শ্রমিকরা জানায়, সকালে কারখানার শ্রমিকরা ঈদের ছুটি বৃদ্ধির দাবীতে কর্মবিরতি করে কারখানার ভিতরে বিক্ষোভ করে। পরবর্তীতে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ ও থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনার চেষ্টা করলে কারখানার শ্রমিকরা পুলিশের সাথে ক্ষিপ্ত হয়ে ইটপাটকেল নিক্ষেপ করে। পরে পুলিশ শ্রমিকদের ওপর লাঠিচার্জ ও রাবার বুলেট নিক্ষেপ করে। পুলিশ শ্রমিকদের সাথে ধাওয়া পাল্টা-ধাওয়ায় ৫ জন পুলিশ সদস্য ও ১২ জন শ্রমিক আহত হয়। শ্রমিকরা ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে। আহত শ্রমিকদের টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে আনা হয়। গুরুতর আহত ৩ জন শ্রমিককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Customized BY WooHostBD