1. admin@dailyprohoralo.com : admin : H M ABDUR RAZZAQUE RAZ
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৬ অপরাহ্ন
শিরোনামঃ
আশুলিয়ায় মাদকবিরোধী গণমিছিলে বাধা’ উঠেছে নানা অভিযোগ চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার জুয়েল উদ্দিন সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (IOM) নবনিযুক্ত চিফ অব মিশনের সাক্ষাৎ ওয়ার্ড যুবদলের সভাপতি হিসেবে ওমর ফারুকে চায় স্থানীয়রা কোন নিরাপত্তা ঝুঁকি নেই, পূজা নির্বিঘ্নে ও শান্তিপূর্ণভাবে হবে- স্বরাষ্ট্র উপদেষ্টা ‘কানামাছি শিশুসাহিত্য পুরস্কার ২০২৪’ পেলেন ৫ কৃতিমান লেখক বিআরআরএফ’র সভাপতি রাজা রায়, সাধারণ সম্পাদক আরেফিন মাসুদ ‘দেশে মেডিকেল ডিভাইস তৈরি করলে তা সাধারণ মানুষের কাছে সহজলভ্য হবে’ -স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন প্রতি ৯৯০ জন লোকের বিপরীতে হাসপাতালে বেড রয়েছে ১টি : স্বাস্থ্যমন্ত্রী ইসরায়েলি হত্যাযজ্ঞে চুপ থেকে বিএনপি-জামায়াত গাজায় গণহত্যার পক্ষে অবস্থান নিয়েছে : পররাষ্ট্রমন্ত্রী

টঙ্গীতে ফেনসিডিলসহ নারী মাদক কারবারি গ্রেফতার

Reporter Name
  • Update Time : শনিবার, ২৪ এপ্রিল, ২০২১
  • ৯৪৮ Time View

জাহাঙ্গীর আকন্দ(টঙ্গী) প্রতিনিধি :

গাজীপুর নগরীর টঙ্গীতে ফেনসিডিলসহ এক নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে টঙ্গী পশ্চিম থানা পুলিশ। তার নাম শিরিন আক্তার (২৯)। শুক্রবার গভীর রাতে আউচপাড়া কলেজগেট শাকিল স্মরণী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
এলাকাবাসী জানায়, আউচপাড়া শাকিল স্মরণী এলাকায় ২২ নম্বর বাড়ির নিচ তলায় ওই নারী বসবাস করতেন। তার বাসায় প্রতিনিয়ত বিভিন্ন ধরনের মানুষের আনাগোনা ছিলো। তার কাছে কিছু জানতে চাইলে সে লোকজনের সাথে খারাপ ব্যবহার ও পুলিশের ভয়ভীতি দেখাতেন বলে ওই বাসায় কী করতো কেউ কিছু জানতো না।
পুলিশ জানায়, ২২ নম্বর বাসার নিচ তলায় মাদকব্যবসা পরিচালনা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে সেখানে শুক্রবার রাত ১২ টার দিকে অভিযান চালানো হয়। পরে ওই নারীর ঘরে তল্লাশি চালিয়ে ৩০ বোতল ফেনসিডিল, পানির বোতলে রাখা সাড়ে চার লিটার লিকুইড ফেনসিডিল ও সাড়ে ৩৩ হাজার নগদ টাকা উদ্ধার করা হয়।
টঙ্গী পশ্চিম থানার ওসি মো. শাহ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃত নারীর বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা রজু শেষে আজ (শনিবার) গাজীপুর জেল হাজতে পাঠানো হয়েছে। তার সহযোগী অন্যান্য আসামিদের গ্রেফতার অভিযান অব্যাহত আছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Customized BY WooHostBD